বাংলা মেগা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘শুভ বিবাহ’ (Subho Bibaho) ধারাবাহিকটি। ধারাবাহিকটি বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহেও ভালো ফলাফল করেছে। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। তাই এই ধারাবাহিকের একটা এপিসোডও মিস করছেন না দর্শক।

ধারাবাহিকের অন্যরকম গল্পই দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। এছাড়াও ধারাবাহিকে তেজ ও সুধার সুন্দর সম্পর্কের গল্প তো সকলেরই বেশ পছন্দের হয়ে উঠেছে। যেভাবে তেজ সব সময় সুধার পাশে থাকে, সুধাকে সাপোর্ট করে। তার ঢাল হয়ে দাঁড়ায় সেটা দর্শকদের খুবই পছন্দের। এছাড়া সুধার চরিত্র তো প্রথম দিন থেকে দর্শকদের কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের সমাজের এরকম হাজার হাজার মেয়ে ডিভোর্স হওয়ার পর সমাজের থেকে বঞ্চিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে সুধা সেইসব মেয়েদের হয়ে লড়াই করছে।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখানো হচ্ছে বসু মল্লিক বাড়ি থেকে সুধাকে বের করে দিয়েছে ঠাম্মি। ঠাম্মির কথামতো বাড়ি থেকে বেরিয়ে এসে সুধা আবারো নিজের লড়াই শুরু করেছে। আর সুধার এই লড়াইতে তেজ সবসময় তার পাশে আছে। সুধাকে ছদ্মবেশে বারবার সাহায্য করে যাচ্ছে। কিন্তু এবারে তেজও সুধার পাশ থেকে সরে আসতে চলেছে। আগামী দিনে সেটাই দেখানো হতে চলেছে ধারাবাহিকে।
দ্বিতীয় বিয়ে করতে চলেছে তেজ
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হতে চলেছে সুধা আবার নতুন করে সুধা ম্যারেজ ব্যুরো অফিস শুরু করেছে। সেখানে নিজের জন্য পাত্রী খুঁজতে এসেছে তেজ। আর নিজেই সুধাকে তার জন্য পাত্রী খোঁজার দায়িত্ব দিয়েছে। সুন্দর সুশীলা পাত্রী চাই তেজের। এবার কি তবে সুধারকে তেজের জীবন থেকে বের করে দিতে পেজের দ্বিতীয় বিয়ে দিতে চাইছে ঠাম্মি? নাকি তেজ নিজে নিজেই সুধাকে তার জীবন থেকে মুছে দিতে চাইছে? কিন্তু দ্বিতীয় বার বিয়ে করলে নায়িকা হিসেবে কাকে দেখা যাচ্ছে চলেছে ধারাবাহিকে? সেই নিয়ে উঠেছে প্রশ্ন।
যদিও এসবের কিছুই হচ্ছে না আসলে সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে সুধা নতুন করে আবার তার ম্যারেজ ব্যুরো শুরু করেছে এবং সেখানেই সুধাকে সাহায্য করতে এসেছে তেজ। বয়স্ক মানুষের ছদ্মবেশে এসে তাকে পাঁচ হাজার টাকা দিয়ে এডভান্স করেছে এবং তার জন্য সুন্দর পাত্রী খুঁজতে বলছে। প্রোমো ভিডিও দেখে তো দারুন মজা পেয়েছেন দর্শক, এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





