এই মুহূর্তে টিআরপি তালিকায় স্টার জলসা কে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়ে রেখেছে যে ধারাবাহিক সেটি হল ‘অনুরাগের ছোঁয়া’। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। অভিনেতা-অভিনেত্রীর জুটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত পছন্দের ছিল কিন্তু সূর্যর বন্ধু মিশকার জন্য তাদের ভুল বোঝাবুঝি বেড়ে যায় এবং তারা বহু বছরের জন্য আলাদা হয়ে যায়। তবে এখন ধারাবাহিকে তাদের দুই যমজ মেয়ে সোনা রুপা নিয়েই ব্যস্ত সকলে। তবে দর্শকরা মন প্রাণ দিয়ে চাইছে যেন যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ পেয়ে যায় আসল সত্যি আর সূর্য দীপার সংসার আরো একবার জোড়া লেগে যায়।
কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছে সূর্য জানতে পেরেছে রুপার পরিচয়। হঠাৎ করেই রুপা তার স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তারপর সেখানে উপস্থিত থাকা সূর্য জানতে পারে যে দীপা হল রুপার আসল মা। এবং স্কুলে ভর্তি করার সময় বাবার জায়গায় সূর্যর নাম দিয়ে এসেছে তার নিজের মা লাবণ্য সেনগুপ্ত। এইসব জেনে এসে ভাবে তাকে সকলে মিলে ঠকাচ্ছে আসল সত্যি কেউ বলেনি তাই সে কাউকে কোন কথা বলবে না। কিন্তু রুপাকে নিজের কাছে রাখবে দীপার থেকে আলাদা। সে দীপা সহ বাড়ির সকলকে জানিয়েছে যে রুপার বাবা-মা যতদিন না আসছে ততদিন সে সূর্যর কাছেই থাকবে এই শুনেও দীপা সত্যি কথা বলেনি।
তারপরে আরো একটি প্রোমো সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল দীপা জানতে পারছে তার দুই যমজ সন্তানের কথা। যে ডাক্তার তার সন্তান জন্ম দেওয়ার সময় ছিল তিনি দীপা কে জানাচ্ছেন যে দীপা যমজ মেয়ের জন্ম দিয়েছিল। কিন্তু তখন দীপা বলছে যে তার কাছে তো শুধু রুপাই রয়েছে তারা আর এক মেয়ে কোথায়? আর সেই কথা ভাবতে ভাবতে এসে সূর্যর কাছে আসে। আর মনে মনে ভাবতে থাকে তার আরেক মেয়েকে তাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু এই প্রোমো এপিসোড এখনও পর্যন্ত দেখানো হয়নি এরই মধ্যে আরো এক নতুন প্রোমো সামনে চলে এসেছে যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।
আবার সম্প্রতি একটি পর্বে দেখা গেছে সূর্যর মুখোমুখি কবির এবং তার স্ত্রী। কবিরকে দেখতে পেয়ে সূর্য তাকে রুপার জন্য দায়ী করতে শুরু করে তখনই সে জানতে পারে কবির অন্য একজনকে বিয়ে করেছে। এই শুনে সে আবার কবিরকে ভুল বুঝতে শুরু করে এবং মনে মনে ভাবে যদি দীপা থাকে আসল সত্যিটা জানাতো তাহলে সে হয়তো দীপাকে মেনে নিত। পরে দেখা যায় পরবর্তী পর্বে সূর্য ও দীপাকে নে’শা করে এসে বলছে যে সে তাকে এখনো ভালোবাসে। এই দেখেই অনেকে আশার আলো দেখতে পাচ্ছে এই জুটির আবার মিলন হওয়ার।
এরই মধ্যে অন্য একটি প্রমো সামনে এসেছে এই ধারাবাহিকের যেটাতে দেখা যাচ্ছে সোনার পরিচয় নিয়ে সত্যিটা জানতে পেরে গেছে দীপা। প্রমতে লাবণ্য এবং প্রবীরের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান দেখানো হচ্ছিল আর সেই উপলক্ষে দীপা সূর্যদের বাড়িতে আসে আর সকলের আড়ালে সে রুপার সঙ্গে দেখা করতে যাচ্ছিল এমন সময় সে মিশকার সাথে কিছু লোকের কথা শুনতে পায়। যেখানে মিশকাত দীপাক কে মেরে ফেলার চক্রান্ত করছে। আর তখনই মিশকা বলে এত বছর হয়ে যাওয়ার পরেও আমি সূর্যকে বিয়ে করতে পারলাম না। এখান থেকেই দীপা জানতে পারে যে সূর্য মিশকার বিয়ে হয়নি। আর তারপরেই দেখা যায় প্রবীর ও লাবণ্য সোনা রুপা সূর্য দীপা সকলের সংসার নিয়ে কথা বলছে। আর সেই কথা শুনেই দীপার কাছে পরিষ্কার হয়ে যায় সোনার আসল পরিচয় অর্থাৎ সোনাই হল তার আরেক মেয়ে।





