ব্যাংককে সুন্দর মুহূর্ত কাটানোর মাঝেই হারিয়ে গেল ইন্দিরা! তাকে খুঁজতে ভিকি কি পাশে পাবে সুহানাকে! নাকি চিরতরে হারিয়ে যাবে তার জীবন থেকে বাংলা মিডিয়াম?

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।

বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকের নায়ক বিকি আস্তে আস্তে ভালবাসতে শুরু করেছে তার বাংলা মিডিয়াম কে। কিন্তু সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে যেটা দেখে বেশ ভয় পেয়েছেন দর্শকরা। এই প্রোমোটিতে দেখানো হয়েছে বিকি এবং তার স্ত্রী বিদেশে বার্থডে সেলিব্রেট করতে আসে। কিন্তু সেখানে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে গল্পের নায়িকা। এবং পাগলের মত তাকে খুঁজছে বিকি।

এবং এরপর আরও একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা গেছে ভিকির দিদি ভিকি কে আশ্বাস দিচ্ছে ইন্দিরা কে তারা ঠিক খুঁজে বার করবে। কিন্তু অন্যদিকে তার দিদি জানে যে ইন্দিরা কে কারা কিডন্যাপ করার প্ল্যান করছিল। এমন একটা জায়গা থেকেই বেশ খানিকটা গোলকধায় পড়েছে দর্শকরা। ভিকির দিদি কি সাহায্য করতে চায় তাকে নাকি ঠিক আগের মতই কেবল অনিষ্ট করার কথাই ভেবে চলেছে।

বেশ কিছু পর্ব জুড়ে আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা ধীরে ধীরে বিকির দিদি জীবনে অনেকটাই প্রবেশ করেছে। কোথায় গিয়ে বিকির দিদি আয়েশা আগের থেকে অনেকটাই নরম হয়েছে ইন্দিরা প্রতি। তবে কি ধীরে ধীরে পজিটিভ চরিত্রে ফিরছে রিকির দিদি? কিছুটা তাই মনে হল বেশিরভাগটাই ধোঁয়াশায় রয়েছেন ভক্তরা।