ঐশানীর মুখোমুখি প্রভাকরের আসল স্ত্রী এবং মেয়ে! হরগৌরী পাইস হোটেলের নতুন প্রোমো আসতেই হইচই দর্শক মহলে

এই মুহূর্তে স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল হরগৌরী পাইস হোটেল যেখানে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি এবং অভিনেতা রাহুল মজুমদারকে। শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে নানারকম কথা উঠেছে সোশ্যাল মিডিয়াতে। শুরুর প্রথম দিকে অনেকে বলেছিল এটি জনপ্রিয় ধারাবাহিক তোমায় আমায় মিলে রিমেক। তবে গল্পে কোন সাথে সাথে বোঝা গেছে তার থেকে অনেকটাই আলাদা গল্প।

প্রসঙ্গত এই ধারাবাহিকে নায়ক শংকর এবং নায়িকা ঐশানীর এক প্রকার পরিস্থিতির চাপে পড়ে বিয়ে হয়। ঐশানীর জামাইবাবু আর শঙ্করের বৌদি মিলে এই বিয়ে দেয়। কিন্তু যতদিন এগোচ্ছে ততই একের পর এক নিত্য নতুন সত্যের সম্মুখীন হচ্ছে গোটা ঘোষ পরিবার আর সেটাও ঐশানীরর জন্য। যে বড় বৌদিকে প্রথম থেকেই দেখানো হয়েছিল বিধবা সেই দাদা আবার ফিরে আসে গল্পের মাঝে।

প্রসঙ্গত শঙ্করের বড় দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা রাহুল ব্যানার্জিকে। এই জনপ্রিয় অভিনেতার হঠাৎ করেই আশা এই ধারাবাহিকের জনপ্রিয় তাকে বেশ উপরে তুলে দিয়েছিল। তবে সেই গল্প শঙ্করের দাদা আসার পরেই অন্য মোর নেয়। এতদিন ধরে জানা গিয়েছিল শঙ্করের দাদা জলে ডুবে মারা গিয়েছে কিন্তু এখন ঐশানীর কাছে এটা পরিষ্কার যে বউ মনি অর্থাৎ মিতালী শঙ্করের দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।

সেই সঙ্গে ঐশানী এটাও জানতে পারে যে এতদিন যে পিকুকে মিতালী শংকরের দাদার ছেলে বলছিল সে আদতে ঘোষ বাড়ির কেউ না। সে হলো মিতালী এবং ঐশানীর জামাইবাবু তাপসের সন্তান। আর সেই সত্যিই সকলের সামনে নিয়ে আসার জন্য রীতিমতো চেষ্টা করে যাচ্ছে ঐশানী । এরই মধ্যেই ধারাবাহিকের একটি নতুন প্রমো সামনে আসলো যেখানে আরো দুই নতুন চরিত্র দেখা যাচ্ছে।

শঙ্করের দাদা প্রভাকরের আসল স্ত্রী এবং মেয়ে ফিরে এলো তাদেরকে ফিরিয়ে নিয়ে এলো ঐশানী। সে প্রমোতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ের সঙ্গে দেখা হয়েছে ঐশানীর আর সে জানাচ্ছে তার মা কথা বলতে পারে না। উল্টোদিকে শঙ্করের মা বাড়িতে পুজো করার সময় বলছে বাড়ির লক্ষ্মী ছাড়া কি করে বাড়ির আরতি হবে। তখনই ঐশানী সেই মেয়েটি এবং বউটাকে নিয়ে বাড়িতে ঢোকে এবং বলে যে এই বাড়ির আসল বড় বউ এসে গেছে। আর মেয়েটিকে দেখিয়ে বলে এই হল এই বাড়ির আসল উত্তরাধিকারী। পরবর্তী জেনে কী হতে চলেছে তা জানতে গেলে দেখতে হবে হর গৌরী পাইস হোটেল।