জি বাংলা (Zee Bangla), স্টার জলসার (Star Jalsha) পর্দায় পরপর শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। আসলে বর্তমানে ধারাবাহিকগুলি সম্পূর্ণ নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। যেই ধারাবাহিকের টিআরপি রেটিং কিছুটা কম হতে শুরু করে সেই ধারাবাহিক কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। তার বদলে শুরু হয় নতুন ধারাবাহিক। সম্প্রতি সেরকমই স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে নতুন ধারাবাহিক।
কিছুদিন আগেই দর্শকরা জানতে পেরেছিলেন স্টার জলসার পর্দায় ‘ক্রেজি আইডিয়া’ প্রোডাকশন টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক আনা হচ্ছে। ধারাবাহিক কবে শুরু হচ্ছে ধারাবাহিকের অভিনীত অভিনেত্রী কারা থাকছেন কখনোই ধারাবাহিক দেখা যাবে তা সঠিকভাবে এতদিন পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো না হলেও সত্যই ধারাবাহিকে কাদের কাদের দেখা যেতে চলেছে সেই সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়েছে।
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘দুই শালিক’
নতুন ধারাবাহিক আনা হচ্ছে ক্রেজি আইডিয়ার পক্ষ থেকে। ধারাবাহিকের নাম ‘দুই শালিক’। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রগুলিতে অভিনয় করতে দেখা যাবে আপনাদের খুবই পরিচিত অভিনীত অভিনেত্রীদের। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী তিতিক্ষা দাস, অভিনেত্রী নন্দিনী দত্ত এবং অভিনেতা অর্কপ্রভ রায়। এই তিনজনের নামই প্রথমে কনফার্ম করা হয়েছিল। আর তিন নায়ক নায়িকার নাম শুনে দর্শকেরা ভেবেছিলেন হয়তো এই ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প শোনা যাবে। তবে ধারাবাহিকে আরও এক অভিনেতার এন্ট্রি হতে চলেছে তিনিও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।
এই ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করবেন তিতিক্ষা এবং নন্দিনী। ধারাবাহিকে তিতিক্ষার বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেতা অর্কপ্রভ রায়কে। অর্কপ্রভকে আমরা শেষবার দেখেছিলাম স্টার জলসারই ‘তোমাদের রানী’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অর্কপ্রভ। অন্যদিকে তিতিক্ষাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের হাত ধরে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে অভিনেত্রী নন্দিনী দত্তকে শেষবার দেখা গিয়েছিল ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকে।
আরও পড়ুনঃ এত অল্প বয়সেই মারণ রোগের শিকার এই অভিনেত্রী! দেহে বাসা বাঁধলো কর্কট রোগ!
নতুন ধারাবাহিক দুই শালিকে নন্দিনীর বিপরীতে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেতা সুস্মিত মুখার্জীকে। এবারে বরণ এবং মাধবীলতা ধারাবাহিকের পর ফের স্টার জলসার ফিরছেন সুস্মিত। সুতরাং এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এবার এই ধারাবাহিক কবে, কখন শুরু হবে সেটাই জানার অপেক্ষা।





