একের পর এক নতুন সিরিয়াল (Bengali Serial) আসছে স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলায় (Zee Bangla)। দুই চ্যানেলের অধিকর্তা এখন দর্শকদের পছন্দকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। দর্শকরা না দেখলে সিরিয়ালের টিআরপি (TRP) উঠবে না। তাই টিআরপি কম হলেই বন্ধ হচ্ছে নতুন-পুরনো সিরিয়াল। সেই স্লট পূরণের জন্য আসছে নতুন মেগা। স্টার জলসা হোক বা জি বাংলা সর্বত্রই একই ছবি।
ইতিমধ্যে স্টার ও জি থেকে বিদায় নিয়েছে একাধিক সিরিয়াল। স্লট ভরাতে এসেছে নতুন নতুন মেগা। জি বাংলা ও স্টার জলসার টিআরপির লড়াই নতুন কিছু নয়। দুই চ্যানেলের মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। এ ওকে টেক্কা দিতে, দুই চ্যানেলেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক।
এবার তুরূপের তাস হাতে জি বাংলার। সুখবর জি বাংলার দর্শকদের জন্য। কারা থাকছেন মুখ্য ভূমিকায়? সূত্রের খবর, ধারাবাহিকের নায়ক-নায়িকার ভূমিকায় দেখতে পাওয়া যাবে টেলিপাড়ার পরিচিত মুখ।
জি বাংলায় আসছে নতুন সিরিয়াল
সদ্য জি বাংলায় এসেছে অর্গ্যানিক স্টুডিও প্রোডাকশনের ‘পুবের ময়না’ ও তানিরিকা প্রোডাকশনের ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। সূত্রের খবর, ৮ই জুলাই থেকে রাতে ১০.১৫ স্লটে আসছে ক্রেজি আইডিয়াজের নয়া ধারাবাহিক ‘মালাবদল’। এরপরে আরও একটি নয়া ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায়।
আরও পড়ুনঃ পাশাপাশি তথাগত-দেবলীনা, একে অপরের সঙ্গে মিলিয়ে পরলেন পোশাক! তবে কী আবার এক হতে চলেছে জনপ্রিয় জুটি?
দিনকয়েক আগে শেষ হয়েছে ইন আইডিয়াজ প্রোডাকশনের ‘আলোর কোলে’। ওটিটিতে ট্রেন্ডিং হলেও, টেলিভিশনের দর্শকদের মন জয় করতে পারেনি ‘আলোর কোলে’। এবার আসছে নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় শীঘ্রই সম্প্রচারিত হবে আসন্ন ধারাবাহিক। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নয়া ধারাবাহিকের কাস্টিং। নায়ক-নায়িকা করফার্ম হলেই ধারাবাহিকের ঘোষণা করবে চ্যানেল।





