নতুন ধারাবাহিকে ফিরছে দুর্জয়! কোন ধারাবাহিকে, আর নায়িকাই বা কে? জেনে নিন এখনই

তোমাদের রাণী (Tomader Rani) ধারাবাহিকটি স্টার জলসার (dtar jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির একটি। শুরুর দিকে টিআরপি (trp) লড়াইয়ে ভালো ফল করলেও সময়ের সাথে এই ধারাবাহিকের টিআরপি নম্বর কমতে থাকে। শেষ কয়েক মাস টিআরপি অত্যন্ত কম থাকায় সম্প্রতি শেষ করে দেওয়া হয়েছে ধারাবাহিকটি। মাত্র ১০ মাস আগেই পথ চলার যাত্রা শুরু করেছিল তোমাদের রাণী ধারাবাহিকটি। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার (Avika Malakar) এবং অর্কপ্রভ রায়কে (Arkaprabha Roy) দেখা যায়। তাদেল দুর্জয় রানীর জুটি ছোটপর্দায় হিট। সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোবেসে দুর্জানি (Durjani) নাম দেওয়া হয়। এই ধারাবাহিকে তোর জয়ের চরিত্র করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অর্কপ্রভ।

তোমাদের রাণী ধারাবাহিকে অর্কপ্রভর দুর্জয় চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখানে দুর্জয় চরিত্রটি ছিল একজন তরুণ চিকিৎসকের। চরিত্রটির মধ্যে বেশ কিছু শেড লক্ষ্য করা গিয়েছিল। একটুতেই রেগে যেত দুর্জয় চরিত্রটি কথায় কথায় রাগ প্রকাশ করে উঠত সে। একটুতেই ভুল বুঝতে শুরু করতো সবাইকে এমনকি চরম সন্দেহ করতো রানীকে। চরিত্রে এইসব দিক থাকা সত্ত্বেও রাণী সাথে দুর্জয়ের জুটি হিট করেছিল দর্শকদের কাছে। নিজের অভিনয় গুনেই সেটি করে দেখিয়েছিলেন অর্কপ্রভ।

Tomader Rani season 2 is coming

সম্প্রতি একের পর এক ধারাবাহিক বিদায় নিয়েছে স্টার জলসার পর্দা থেকে। টিআরপির লড়াইতে আশানুরূপ ভালো ফল করতে না পারলেই মাসকয়েকের মধ্যেই ধারাবাহিক গুলি শেষ করে দিচ্ছেন নির্মাতারা। আর সেই জায়গায় নির্মাতারা নিয়ে আসছেন নতুন গল্পের নতুন ধারাবাহিক। ফলে দর্শকরা নতুন করে আকৃষ্ট হয়ে পড়ছে ধারাবাহিকের প্রতি।

সূত্রের খবর স্টার জলসা চ্যানেলে আসতে চলেছে নতুন ৫ টি ধারাবাহিক। শোনা যাচ্ছে তার মধ্যের একটি ধারাবাহিকে ফিরতে চলেছেন তোমাদের রাণীর ‘দুর্জয়’ অর্কপ্রভ। সম্প্রতি শেষ হয়েছে তোমাদের রাণী। অর্কপ্রভ নিজের মিষ্টি লুকে যে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তাদের মনে প্রশ্ন ছিল আবার তারা কবে অর্কপ্রভকে ছোট পর্দায় দেখতে পাবেন। সূত্রের খবর অনুযায়ী সেই ভক্তদের অপেক্ষার অবসান ঘটে যেতে পারে খুব তাড়াতাড়ি।

শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে ক্রেজি আইডিয়াস প্রোডাকশন হাউসের একটি নতুন সিরিয়াল। এই ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যেতে পারে অর্কপ্রভকে। শোনা যাচ্ছে ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এই ধারাবাহিকের লুক টেস্ট। লোক সেটে কনফার্ম হলেই আবার স্টার জলসার পর্দায় দেখা যাবে অর্কপ্রভকে।