আবার এক নতুন সিরিয়াল বাংলার জনপ্রিয় চ্যানেলে! প্রোডাকশন হাউজ শুনলেই খুশি হয়ে যাবে ভক্তরা!

বর্তমানে ধারাবাহিকের (Bengali Serial) প্রথম সারির চ্যানেল গুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিকগুলির গল্প গুলিও হচ্ছে বেশ আকর্ষণীয় তাই বেশ পছন্দ করছেন দর্শক মহল। পুরনো প্রথা ভেঙে একেবারে নতুন আমেজে নতুন নতুন প্লট নিয়ে আসছে পরিচালকরা।

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেলের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে এবং সেই চ্যানেলের মধ্যে এত বেশি সংখ্যক ধারাবাহিক সম্প্রচারিত হতে শুরু করেছে যে দর্শকরা রীতিমতো দ্বিধায় পড়ে গিয়েছে যে কোনটি ছেড়ে কোনটি দেখবেন।

কোনো ধারাবাহিক যতই ভালো হোক না কেন বেশি সংখ্যক দর্শকদের নজরে না আসতে পারলে টিআরপি পায় না আর টিআরপি না পেলে নতুন পুরনো নির্বিশেষে সেই মেগা বন্ধ করে দেয় চ্যানেল। তবে সেসব চিন্তা ছেড়ে প্রোডাকশন হাউজগুলি নিয়ে আসছে বিনোদনের সম্ভার।

কালার্স বাংলায় একটি বেশ জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ফেরারি মন। শুরু হওয়ার পরের বেশ কয়েক মাস এই ধারাবাহিকটি কালার্স বাংলার চ্যানেল টপার ছিল। ধারাবাহিকটির প্রোডিউসার হলেন সায়ন্তন সোম। ফেরারি মন ধারাবাহিকের সূত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এইবার আসতে চলেছে এই প্রোডাকশন হাউজেরই এক নতুন মেগা।

আরও পড়ুনঃ শাশুড়ি ছাড়া সবাই বিশ্বাস করলো শিমুলকে! এবার হাতের ছাপের পরীক্ষার কথা শুনেই চাপে পড়ল দুই ভাই!

জানা যাচ্ছে সান বাংলা এই প্রোডাকশন হাউজকে একটি নতুন প্রজেক্ট এর দায়ভার দিয়েছে। সূত্রের খবর জানুয়ারি মাসেই আসছে এই প্রোডাকশন হাউসের এক নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাস্টিং তবে এখনো অব্দি কাউকেই চূড়ান্ত করা হয়নি।