জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসার (Star Jalsha), বর্তমানে বাংলা টেলিভিশনে আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। টিআরপি কমে যাওয়া বা দর্শকদের মনে জায়গা করে নিতে ব্যর্থ এমন ধারাবাহিকগুলোকে পর্দা থেকে বিদায় জানাচ্ছে চ্যানেল। আর সেই জায়গায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন নতুন ধারাবাহিক। যার মাধ্যমে পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় তারকারা। এমনকি মুখ্য ভূমিকায় ফিরছে বাংলা ধারাবাহিকের একসময়কার জনপ্রিয় জুটিরাও।
সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে তেঁতুলপাতা। অভিকা মালাকার ও অর্কপ্রভ রায়ের অভিনীত এবং টেন্ট সিনেমা প্রযোজিত ধারাবাহিক তোমাদের রানীকে বিদায় জানিয়ে চ্যানেল নিয়ে এসেছে এই নতুন ধারাবাহিকটি। যার মাধ্যমে পর্দায় ফিরেছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং ঋতব্রতা দে। ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় সারা ফেলেছে তেঁতুলপাতা। দর্শকরা ভীষণ পছন্দ করছেন জিলিপি চো’র ঝিল্লি চৌধুরী ও কিংস মামা ঋষির অনস্ক্রিন রসায়ন।
তবে শুধুমাত্র তোমাদের রানী নয়, শোনা যাচ্ছে স্টার জলসার পর্দা থেকে বিদায় নিতে চলেছে আর বেশ কয়েকটি ধারাবাহিক। টলিপাড়ায় গুঞ্জন, টিআরপি কমে যাওয়ার ধারাবাহিকগুলিকে আর চালাতে চাইছে না চ্যানেল। সেই জায়গাতেই তারা আনতে চাইছে নতুন ধারাবাহিক। বর্তমানে স্টার জলসা যে ধারাবাহিকগুলোর টিআরপি কম বা টিআরপি তালিকায় নজর কাড়তে সক্ষম হচ্ছে না সেগুলো হল অনুরাগের ছোঁয়া, বঁধুয়া, চিনি ও হরগৌরী পাইস হোটেল। বর্তমানে স্টার জলসার পর্দায় এই সবকটি ধারাবাহিকই স্লট হারা।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই পর্দায় আসছে বাংলা টকিজের নতুন ধারাবাহিক। প্রসঙ্গত, বর্তমানে স্টার জলসার পর্দায় বিপুল জনপ্রিয় বাংলা টকিজের ধারাবাহিক কথা। জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা জুটি। হ্যাঁ ঠিকই ধরেছেন এর আগেই একসঙ্গে টেলিভিশনের পর্দায় এই জুটিকে দেখেছে দর্শকরা। ছোটপর্দায় এই জুটি বেশ প্রশংসিত হয়েছিল দর্শকদের মাঝে। তাই বাংলা টকিজের হাত ধরেই পর্দায় এবার ফিরছে এই জনপ্রিয় জুটি।
আরও পড়ুন: ফাঁদে পড়েছে পঙ্কজ খাসনোবিশ! সত্যিটা জেনেই চমকে গেল গীতা!
আসছে কোন সে আলোর স্বপ্ন নিয়ে
সম্প্রতি জানা গেছে আসন্ন এই ধারাবাহিকটির নাম। শোনা যাচ্ছে আসন্ন এই ধারাবাহিকটির নাম রাখা হয়েছে কোন সে আলোর স্বপ্ন নিয়ে। জানা গেছে গতকাল নারায়ণী স্টুডিওতে মন দিতে চাই ধারাবাহিকের সেটে হয়ে গেছে কোন সে আলোর স্বপ্ন নিয়ের প্রোমোর শুটিং। মন দিতে চাইয়ের সেট ভেঙে তৈরি হয়েছে এই নতুন ধারাবাহিকটির সেট। আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল দে ও তথাগত মুখার্জীকে। এর আগেও দেশের মাটি ধারাবাহিকে এই জুটিকে দেখেছেন দর্শকরা। জানা গেছে এই ধারাবাহিকটি আসতে চলেছে সান বাংলায়। খুব শীঘ্রই মুক্তি পাবে আসন্ন এই ধারাবাহিকটির প্রোমো।





