গণেশ বিসর্জন দিতে গিয়ে বিদায় ঘন্টা বাজলো সুধার! সম্প্রচারের আগেই ফাঁ’স ধারাবাহিকের আগামী পর্ব

স্টার জলসার (Star Jalsha) প্রথম সারির ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি মাসখানেক হলো টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ইতিমধ্যে দর্শকদের পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি। সপ্তাহের টিআরপি রেটিং পয়েন্টও বেশ ভালো ধারাবাহিকের। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সুধাময়ী ও তেজের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) এবং অভিনেতা হানি বাফনাকে (Honey Bafna)।

ধারাবাহিকের বর্তমান এপিসোড গুলিতে দেখা যাচ্ছে গণেশের চুরি যাওয়া গয়না ত্বরিতার থেকে উদ্ধার করে ঠাম্মির হাতে তুলে দিয়েছে সুধা। আর ত্বরিতাই যে চুরি করেছে সেটা প্রমাণ করে দিয়েছে। অন্যদিকে তেজ বেকারির ফ্যাক্টরিতে গণেশ পূজো সফলভাবে সম্পন্ন হয়েছে। আর তাদের পুজোর ডেকোরেশন বিচারকদের দারুণ পছন্দ হয়েছে। বিচারকেরা তাই তেজদের ফ্যাক্টরির পুজো দেখতে আসছে। এই খবর ইমনের কানে যেতেই তারা পুজোর ডেকোরেশন নষ্ট করার প্ল্যান করতে থাকে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কিভাবে ইমন মেন তার কেটে দেয়। কিন্তু সুধার বুদ্ধির কাছে আবারো হেরে যায় সে। সুধা নিজের বুদ্ধিতে সুন্দর করে গনেশ আরতির মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয়। এরপর ইমনকে ধরে ফেলে সুধা। প্রথমে তার মুখ ওড়না দিয়ে ঢাকা দেওয়া থাকলে চিনতে পারেনা সুধা তবে পরে তার মুখের থেকে ওড়না সরিয়ে ইমনকে চিনতে পারে সকলে এবং ইমনের এই অন্যায়ের শাস্তি দেয় সুধা এবং তার বোন মিলে।

শুভ বিবাহ ধারাবাহিকের নতুন প্রোমো

সম্প্রতি ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। গণেশ পূজার ভাসানের আয়োজন করা হয়েছে বসু মল্লিক পরিবারের পক্ষ থেকে। তাদের ফ্যাক্টরির গণেশ ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছে। সেখানে জড়ো হয়েছে প্রত্যেকে। সাথে ছদ্মবেশে এসেছে ইমন। যাতে তাকে কেউ চিনতে না পারে। আসলে সুধা একের পর এক ইমনের প্রতিটি প্ল্যান ভেস্তে দিচ্ছে। সুধার কারণে ইমনের ব্যবসার ক্ষতি হচ্ছে। যার কারণে সুধার উপর রাগ ক্ষোভ জমে রয়েছে ইমনের। আর তাই সুধার উপর প্রতিশোধ নিতেই এসেছে ইমন।

এরপর ভিডিওতে দেখা যাচ্ছে সুধা গনেশ মূর্তি নিয়ে জলে ভাসানোর জন্য এগিয়ে যাচ্ছে। তখন তেজ হাত বাড়ি সুধাকে তার হাতটা ধরে নিতে বলে, কারণ জল গভীর। সুধা তখন বলে ঠাম্মার আদেশ অনুযায়ী তেজকে ছোঁয়া তার বারণ তাই তেজের হাত সুধা ধরতে পারবে না। তেজ তখন বলে বিপদে পড়লেও কি তেজের হাত ধরা বারণ? তেজের কথা না শুনে সুধা নামতে যায় জলে। তখনই ইমন সুধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জলে। জলে পড়ে সুধা মিস্টার বসু মল্লিক বলে চিৎকার করে ওঠে, আর তেজও সুধার নাম ধরে চেঁচিয়ে ওঠে। এই পর্ব দেখা যাবে আগামী ২৭ সেপ্টেম্বর ১ ঘন্টার মহা এপিসোডে।