বর্তমানে দর্শকদের কাছে বাংলা বিনোদনের একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল হয়ে উঠেছে । এখানে সম্প্রচারিত প্রায় প্রতিটি ধারাবাহিকই দর্শকদের খুব প্রিয়। এইবার দর্শকদের আনন্দ দ্বিগুণ করতে বেশ কিছু ধারাবাহিকে একসাথে আছে চলেছে নতুন টুইস্ট।
জলসার অন্যতম আধ্যাত্মিকতায় পরিপূর্ণ রামপ্রসাদ ধারাবাহিকেস্টার জলসা (Star Jalsha) চরম পরিণতি হতে চলেছে রামপ্রসাদের। মায়ের স্বরূপ দেখতে গিয়ে ঠিক কি অবস্থা হবে তার সেটাই এখন সব থেকে বড় জিজ্ঞাসা দর্শকদের। আর আগামী সপ্তাহে সেটাই জানতে পারবেন ভক্তরা।

অন্যদিকে তোমাদের রানী ধারাবাহিকে, অনেক বড় জিজ্ঞাসা চিহ্নের মুখে পড়েছে দুর্জয় এর ক্যারিয়ার। ডাক্তার হিসেবে এক চরম অসফলতা ঘিরে ধরেছে তাকে। কিন্তু অন্যদিকে রানীর বুদ্ধিমত্তার জয়জয়কার চলছে। দুজনের এই অসম বৈশিষ্ট্য কি ভাঙ্গন ধরাবে সম্পর্কে?

আর এদিকে গীতা এলএলবি ধারাবাহিকে মুখোমুখি হতে চলেছে গীতা এবং অগ্নিজিথ মুখার্জী। অন্যায়কে প্রতিহত করে ন্যায় বিচার পাইয়ে দিতে কোন নতুন বিপদের মুখোমুখি হতে হবে গীতাকে? পারবে এত বড় একজন উকিলের সামনে দাঁড়িয়ে নিজের মতামতকে সত্যি প্রমাণ করতে?

এইসব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসা পর্দায়। এই টানটান উত্তেজনা এবং রোমাঞ্চকর জমজমাট মহা সপ্তাহ হতে চলেছে ১৫ থেকে ২১ জানুয়ারি। রামপ্রসাদ 5:30pm, তোমাদের রাণী 6:00 pm এবং গীতা LL.B 6:30 pm।





