বাতিল হলো নতুন প্রোমোর শুটিং! কিন্তু কেন? তোমাদের রানী ধারাবাহিকের দর্শকদের জন্য দুঃসংবাদ!

বর্তমান সময়ে বাংলা বিনোদনের (Bengali Entertainment) প্রথম শাড়ির চ্যানেল গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় বেশ বহাল তবিয়তে সম্প্রচারিত হচ্ছিল তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকটি। ধারাবাহিকের টিআরপি তালিকায় অবস্থান এবং গল্পের আকর্ষণীয়তা দুটোই ছিল নজরকাড়া। কিন্তু হঠাৎ করেই এই ধারাবাহিকটির প্রতি অবহেলা প্রকাশ করছে চ্যানেল!

শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা এক কথায় যাকে বলে আকাশ ছোঁয়া। এই ধারাবাহিকের মূল বিবেচ্য বিষয়গুলির মধ্যে ভক্তদের কাছে সবথেকে পছন্দের হয়ে উঠেছিল নায়িকা রানীর জীবন কাহিনী। লড়াই করে এগিয়ে চলার এবং বহু মানুষের অনুপ্রেরণা যোগানোর গল্পটি মন জয় করে নিয়েছিল তাদের। যার ফল দেখা গিয়েছে টিআরপি তালিকাতেই। সব সময় স্লট জিততে দেখা গিয়েছে এই মেগাকে।

তোমাদের রানী ধারাবাহিকে নায়ক এবং নায়িকার দুজনেই একেবারে আনকোরা এবং নবাগত। এখানে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভিকা মালাকারকে (Avika Malakar)। টেলিভিশনের (Bengali Television) পর্দায় নতুন জুটি হিসেবে দর্শকদের মনে পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেছে এই জুটি। বর্তমানে গল্পের গতি কিছুটা অন্যদিকে মোড় নিয়েছে।

কিছুদিন আগেই দর্শকরা দেখতে পেয়েছেন গল্প এগিয়ে গিয়েছে পাঁচ বছর। আগের থেকে বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে রানী দুর্জয়ের মেয়ে দুনী। সেই এখন রানীর গোটা জগত। তাকে বড় করে তলায় রানীর জীবনের একমাত্র লক্ষ্য। কিছুদিন আগেই এই ধারাবাহিকে একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই দর্শক মহলে হইচই ফেলে দিয়েছিল এই প্রচার ভিডিও। কিন্তু বহু দর্শকের সেই ভিডিও পছন্দ হয়নি।

আরও পড়ুন: জি বাংলায় আসছে পুবের ময়না, থাকছেন নতুন মুখ অভিনেত্রী! তার আসল পরিচয় জানলে চমকে যাবেন আপনিও! 

কেন আসছে না নতুন প্রোমো?

দর্শকরা সেই প্রচার ভিডিওতে এত বেশি নেতিবাচক মন্তব্য করেছিলেন যে সেই ভিডিওটিকে ডিলিট করে দেয় চ্যানেল। এরপর তারা ভেবেছিলেন হয়তো নতুন কোন প্রচার ভিডিও পুনরায় সম্প্রচার করবে ধারাবাহিক কর্তৃপক্ষ। কারণ এই প্রচার ভিডিওই ধারাবাহিকটিকে দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তবে খবর নিয়ে জানা গিয়েছে কোন নতুন প্রোমো ভিডিও শুট করেনি তোমাদের রানী। অর্থাৎ এই মুহূর্তে গল্পের কোন নতুন দিক নেই। এই গোটা বিষয়টা বেশ হতাশ করেছে তোমাদের রানীর ভক্তদের।