স্টার জলসার (Star Jalsha) এক অন্যতম সিরিয়াল হল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। ধারাবাহিকটি টিআরপিতে খুব ভালো ফল না করলেও গল্পটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ধারাবাহিকের মেন্ লিড চরিত্রে রয়েছেন ঐশানী (Oishani) ও তার স্বামী শঙ্কর (Shankar)। নিজেদের ব্যবসার দাঁড় করানোর সাথে সাথে তাদের মিষ্টিমধুর সম্পর্ক নিয়েই এই ধারাবাহিকের কাহিনী এগিয়ে চলে।
ঐশানী ও তার স্বামী শঙ্করের মূল ব্যবসা, তাদের ‘হরগৌরী পাইস হোটেল’। একদিকে পাইস হোটেলের মধ্যে উষ্ণ আঁচে রান্নার আমেজি গন্ধ, অন্যদিকে তাদের ভালোবাসার গল্প বেশ জমিয়ে দেয় গল্পটিকে। এবার আরও এক চমকদার পর্ব নিয়ে আসছে এই মেগা। সম্প্রতি ঐশানি আভাস পেয়েছে প্রভাকর কোনও বেআইনি কাজের সঙ্গে যুক্ত।
ঐশানির সন্দেহ হয়েছে এই পাইস হোটেলের মধ্যেই চলছে আরও কোনও বেআইনি ব্যবসা। ঐশানি দেখতে পায় এক বড় বাক্স কয়েকজন টেনে নিয়ে যাচ্ছে। সকলের ঘুমোনোর সুযোগে আসলে প্রভাকর তার অস্ত্রগুলো পাচার করার তালে ছিল। যদিও ঐশানির গুলির আওয়াজে সকলে লুকিয়ে পরে। প্রভাকর বুঝতে পারে মেজ বউ ঐশানি ওই গুলি চালাচ্ছে।
তাদের গুলির আওয়াজে সকলের ঘুম ভেঙে যায়। প্রভাকর ভয়েতে সিদ্ধান্ত নেয় যে সকলকেই শেষ করে দিতে হবে। নয়তো সাক্ষী থাকলে সমস্যা বাড়বে। তারপরই পুলিশের আসার কথা শুনে সকলে পালিয়ে যায়। ঘরে পুলিশ এলে প্রভাকর আবার স্বাভাবিক ভাবে নিচে নেমে আসে। তবে ঐশানি বুঝে যায়, এসবের পেছনে প্রভাকর দায়ী।
আরও পড়ুনঃ মিশকাকে আটকাতে এবার নতুন প্ল্যান করল দীপা, আর তাতে যোগ দিল সোনা রুপা!
সামনে এল ধারাবাহিকের নতুন প্রমো। দেখা যায়, ঐশানি এক অপরিচিতার বেশে প্রভাকরের বাড়ি যায়। সেখানে প্রভাকরকে ঐশীনির কথা জানতে চাইলে প্রভাকর নেই বলে জানায়। আর তারপরই ঘরে ঢুকে ঐশানি নিজের আসল পরিচয় দেয়। এবার ঐশিনী প্রভাকরের আসল মুখোশ সকলের সামনে আনবে। আদোও ফাঁস হবে প্রভাকরে বেআইনি কার্যকলাপ? নাকি নতুন কোনও বিপদ আসতে চলেছে শঙ্করের জীবনে?





