টেলিভিশনের পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি বর্তমানে সম্প্রচারিত হয় তার বেশিরভাগই কল্পনায় মিশ্রিত গল্প আর এইসবের মাঝে বাস্তবতা চাপা পড়ে যায়। তাই একটু বাস্তব সমাজকে নাটকীয়তার মোড়কে তুলে ধরতে এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে বেশ বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। শুরু থেকে টিআরপিতে ভালো ফলাফল করলেও এই মুহূর্তে নিজের প্রতি পক্ষের কাছে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
এখানে নায়িকা চরিত্রটি বেশ শক্তিশালী এবং স্পষ্টবাদী ভূমিকা পালন করছে। তাই ধারাবাহিকের নায়িকাকে খুব পছন্দ করেন দর্শক মহল। এককথায় তাকে দেখার জন্যই ধারাবাহিকটির পর্দায় নজর রাখেন তারা। ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দেকে। সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন পরিবর্তন। আগে নায়িকার জীবনটা একেবারে ছন্নছাড়া ছিল। সেখান থেকে বর্তমানে অনেকটাই নিজেকে গোছাতে সক্ষম হয়েছে শিমুল।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, নায়িকার দেওর এবং দেওরের স্ত্রী অর্থাৎ পলাশ আর প্রতীক্ষা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে শিমুলের অনেক বড় একটা ক্ষতি করার। কিন্তু এখন নায়িকা আগের থেকেও অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে তাই এই মুহূর্তে তার ক্ষতি করাটা বেশ দুষ্কর হয়ে গিয়েছে পলাশ আর প্রতীক্ষার পক্ষে। তার ওপর এই মুহূর্তে পরাগও শিমুলের পাশে রয়েছে। তাই শিমুল অনেকখানি বিপদ মুক্ত বলা চলে।
আরো পড়ুন: “নোংরামি করছে জলসা…বন্ধ হোক ধারাবাহিক”- অশোভনীয় দৃশ্য দেখিয়ে দর্শকদের চরম সমালোচনার মুখে তোমাদের রানী!
এই একদিন আগেই পলাশ চেষ্টা করেছিল শিমুলকে মেরে ফেলার। কিন্তু পরাগ থাকতে পলাশ সেটা করতে পারেনি। উল্টে নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছে এবং পুলিশের নজরে চলে এসেছে। বর্তমানে পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা দুজন মিলে চেষ্টা করছে মধুবালাকে দিয়ে কোনভাবে শিমুলকে বোঝানোর যাতে, শিমুল কেসটা তুলে নেয়। কিন্তু শিমুল এর শেষ দেখতে চায় তাই সেও ঠিক করেছে কোনভাবেই নিজের জায়গা থেকে নড়বে না।
শিমুলের নাচ দেখতে এসে ধরা পড়ে গেল পরাগ
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শিমুলের স্কুলে অনেকদিন ধরেই একটি অনুষ্ঠান হওয়ার প্রস্তুতি চলছিল। অবশেষে সেই দিনটা এসে উপস্থিত হলো। ধারাবাহিকের আগামী পর্বে দর্শকরা দেখতে পাবেন মঞ্চে বাকি ছাত্র-ছাত্রীদের সঙ্গে নৃত্য পরিবেশন করছে শিমুল আর সেটাই লুকিয়ে লুকিয়ে সেই ছদ্মবেশ ধরে দেখতে এসেছে পরাগ। তখনই পরাগকে দেখে ফেলে শিমুল। তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বাইকে উঠে পড়ে পরাগ। তবে কি এইবারও শিমুলের নজর এড়িয়ে পালিয়ে যাবে সে?





