চিরকালের মতো হারিয়ে গেলো পরাগ, শিমুলের জীবনে আবার নতুন মানুষ! অন্য সময়ে ধারাবাহিকে নতুন মোড়

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে এর আগে কখনো এতটা বাস্তব নির্ভর ধারাবাহিক সম্প্রচারিত হয়নি। ভালো খারাপ সব রকমের বাস্তবতাকে দর্শকদের সামনে তুলে ধরে একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। তবে বর্তমানে অনেকটাই পড়ে গিয়েছে ধারাবাহিকের টিআরপি।

কোনো ধারাবাহিকের টিআরপি কমে গেলে সেটির সম্প্রচার চালিয়ে যাওয়া সম্ভব হয়না চ্যানেলের। প্রথমেই সেই মেগাকে শেষ না করে টাইম স্লট পরিবর্তনের মাধ্যমে একটা সুযোগ দেওয়া হয় সেই ধারাবাহিকটিকে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের ক্ষেত্রেই তার অন্যথা হলো না। এই ধারাবাহিককেও আর একটা সুযোগ দিল চ্যানেল।

প্রাইম টাইম থেকে সরিয়ে কার কাছে কই মনের কথাকে একটি নন প্রাইম টাইমে স্লট পাইয়ে দিলো চ্যানেল। ৮ এপ্রিল থেকে এই ধারাবাহিকটিকে রাত ৯:৩০ স্লটে দেখতে পাওয়া যাবে। তবে দর্শকরা জেনে থাকবেন একবার যদি কোনো মেগা প্রাইম টাইম থেকে সরে যায় তাহলে সেই ধারাবাহিকের পক্ষে ঘুরে দাঁড়ানো এবং পুনরায় আগের জায়গা ফিরে পাওয়া অনেক বেশি কষ্টসাধ্য এবং প্রায় অসম্ভব হয়ে যায়।

আবার টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিতে এই ধারাবাহিক নিয়ে এলো অনেক বড় একটা চমক। এতদিন ধরে ধারাবাহিকের পর্দায় ভক্তরা দেখছিলেন, চাকরিটা শিমুলকে দেওয়ার জন্য তাকে বিয়ে করতে বলে পরাগ। প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায় বিয়ে করতে এবং শেষমেষ বিয়েটা হয়েই যায়। কিন্তু পরাগ বুঝতে পেরেছিল, সে যদি শিমুলের জীবনে থাকে তাহলে শিমুল কখনোই নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারবে না। তাই অনেক বড় একটা সিদ্ধান্ত নিলো নায়ক পরাগ।

আরো পড়ুন:তিস্তার চিঠি দীপার আগে দেখে নিল ভিক্টর! তিস্তার জীবনে নতুন সর্বনাশ নামিয়ে আনলো সে!

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে জি বাংলার পর্দায়। এই ভিডিওতে দেখা যায়, শিমুল পরাগের ঘরে ঢুকে দেখে সে নিজের ঘরে নেই। গোটা বাড়িতেই নেই। এরপর শিমুল দেখে টেবিলে একটা চিঠি। সেখানে লেখা আছে সে চলে যাচ্ছে। এটা দেখে কাঁদতে কাঁদতে রাস্তায় পরাগকে খুঁজতে বেরিয়ে পড়ে শিমুল। পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগে তার। সেই পুলিশ শিমুলকে চেনে। গাড়ি থেকে নেমে সে শিমুলকে দেখে চমকে যায়।