জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকের নায়িকা ভালোর ভালো খারাপের খারাপ। যদি কেউ কখনো তার কোন উপকার করে সে যেমন সারা জীবন তাকে মনে রাখে ঠিক তেমনি যদি কেউ তার প্রতি বা তার আপনজনদের প্রতি অন্যায় করে তাহলে তার যোগ্য শাস্তি দিতে পিছপা হয় না শিমুল। আরো একবার সেটাই প্রমাণ করলো সে। টিআরপিতে প্রভাব ফেলতে না পারলেও দর্শকদের মনে একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শিমুল পুরনো সব কথা ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করেছে। সে নিজের প্রাক্তন স্বামী পরাগকেই পুনরায় বিয়ে করেছে এবং তার চাকরিটা করতে রাজি হয়েছে। এই চাকরি থেকে সে যে টাকাটা পাবে সেটা শিমুল তার স্বামী পরাগের চিকিৎসা করাবে বলে ঠিক করেছে। যদিও পরাগ বারবার বুঝিয়ে দিচ্ছে যে তার বেঁচে থাকার আর কোন ইচ্ছা নেই। কিন্তু শিমুল সেই কথা শুনতে নারাজ।
যখন সে প্রথমবার এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিল তখন পরাগ এখনকার মতন শান্তশিষ্ট এবং সুন্দর মানসিকতার ছেলে ছিল না। তার মধ্যে একাধিক ভুল ধারণা ছিল এবং সে নিজের স্ত্রীর থেকে নিজের ভাই আর ভাইয়ের স্ত্রীকে বেশি পাত্তা দিত। যার জন্য শিমুল বারবার অত্যাচারিত হয়েছে পরাগের কাছে। যদিও পরাগের ভাই পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা এই বিষয়টাকে খুব উপভোগ করত। এর যথাযথ শাস্তি পেয়েছে পলাশ পরাগ প্রতীক্ষা তিনজনেই।
প্রতীক্ষা শিমুলের সাথে যে নোংরামিটা করার চেষ্টা করেছিল তার শাস্তি স্বরূপ সে এখন জেলের ঘানি টানছে। অন্যদিকে প্রতীক্ষার অনুপস্থিতি পলাশকে ভোগাচ্ছে। আর পরাগ এখন হাঁটতে চলছে অক্ষম এবং শিমুলের ওপর নির্ভরশীল। এত কিছুর পরেও সবাই শুধরে গেলেও পলাশ কোন মতেই শুধরাতে চায় না। মানুষ হিসেবে সে ঠিক কতটা নিম্ন প্রকৃতিরর সেটা আরো একবার প্রমাণ করে সে।
আরো পড়ুন: ধারাবাহিক থেকে বিদায় নিলেন অভিনেতা দ্রোণ মুখার্জী! নতুন নায়ক আসায় আর দেখা মিলবে না পরাগের!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পরাগ তার ভাই পলাশকে বলছে, “সেই প্রথম দিন থেকে তুই তোর বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছিস। এটা যদি চলতে থাকে তাহলে এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার তাহলে তোকেও তোর বউয়ের মত জেলে ঘানি টানতে হবে।” এটা শুনে প্রচন্ড রেগে যায় পলাশ আর পরাগের কলার চেপে ধরে। যেটা দেখে শিমুল তাড়াতাড়ি এগিয়ে আসে আর হাতটা ছাড়ানোর চেষ্টা করে।





