জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu new episode)। শুরুর থেকেই অভিনেত্রী পল্লবী শর্মা এবং রুবেল দাসের জুটি মন জয় করেছে দর্শকদের। ধারাবাহিকে দেখা গেছে, আহিরের শাস্তি ঘোষণা করেন বিচারপতি। ১০ বছরের জেল এবং ২০ লক্ষ টাকা জরিমানা হয় আহিরের। পাশাপাশি সাসপেন্ড করা হয় ওই দুজন পুলিশ অফিসারকে। এরপরই সকলে জয়ধ্বনি দিতে থাকে পর্ণার।
ধারাবাহিকে দেখা যাচ্ছে, একে একে সাধারণ মানুষ এসে মালা পরিয়ে দেয় পর্ণাকে। তারপরই তার থেকে একটা মালা নিয়ে সৃজনের গলায় পরিয়ে দেয় পর্ণা। যা দেখে ভীষণ রেগে যায় অভিমন্যু। অন্যদিকে বুবাই অয়নকে বলে সে যা করেছে ঠিক করেছে। সত্যের জয়ের জন্য করেছে। এরপরই সকলের ফিরে আসে দত্ত বাড়িতে। পর্ণাকে জেঠু জিজ্ঞাসা করেন পর্ণার কি চাই? উত্তরে পর্ণা জানায় দত্ত বাড়ির বেড়া তুলে দিতে হবে। কথাটা শুনেই চমকে যায় জেঠু এবং কৃষ্ণা।

ধারাবাহিকের (Neem Phooler Madhu) আগামী পর্বে দেখা যাচ্ছে, পর্ণার এই কথা শুনে অয়ন রেগে যায়, বলে এমন কিছু চাইতে বলা হয়নি যেটা দেওয়া যাবে না। পর্ণা বলে আমি এমন ভাবে বলতে চাইনি, বলতে চাইছিলাম যদি আমরা সবাই একসাথে থাকি। সৃজন বলে আমরা তো এক সঙ্গেই থাকতাম। তাহলে আবার এক হতে ক্ষতি কি হয়েছে? অয়ন তার বাবাকে বারণ করে দেয় পর্ণার এই কথা শোনার জন্য। পর্ণা ভেঙে পড়ে, বলে ঠাম্মি আমার থেকে কিছু চেয়েছে, সেটা আমি দিতে পারলাম না। সৃজন বলে আপনি ভেঙে পড়বেন না, আমি আপনার সাথে সবসময় রয়েছি।
প্রসঙ্গত, কৃষ্ণা পর্ণাকে কথা শোনাতে থাকে বলে যে তুমি ভেবেছো তোমার সব কথা শুনে নেওয়া হবে। জেঠু বলে যে পর্ণা কথা বলতে বলতে আশকারা পেয়ে গেছে। বুবাইকে ডেকে নেয় অয়ন। পুঁটি তখন বলে আমরা ভেবেছিলাম বুবাই দাদা এলে একসাথে, রথ টানব সেটা হবে না? সেই সময় জেঠু ভেতর থেকে মুগুর নিয়ে আসে। জেঠু বলে যে পর্ণাকে আমি যখন কথা দিয়েছি, সে কথা রাখবো কে কি বলছে আমার তাতে যায় আসে না। কৃষ্ণা বাধা দিল কিন্তু জেঠু তার মুখের ওপর বলে।
আরো পড়ুন: সমাজের মুখে ঝামা ঘষে মা হওয়ার আসল কর্তব্য শিখিয়ে দিলেন স্বস্তিকা!
উল্লেখ্য, দত্ত বাড়ি এক হচ্ছে দেখে আনন্দ পায় ঠাম্মি। সবাই এক হয়ে যায়। এই খুশিতে পর্ণাকে জড়িয়ে ধরে সৃজন। সবার সামনে এই কান্ড দেখে সৃজন নিজেই বুঝতে পারে হয়তো বেশি আনন্দে এমন করে ফেলেছে, এটা ঠিক হয়নি। হই হই করে দত্তবাড়িতে রথ উৎসব পালন করা হচ্ছে। গতকাল পর্ণার চেকআপ কিন্তু কি বলে পর্ণাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে সেটা বুঝতে পারছে না সৃজন। এবার কি আসতে আসতে স্মৃতি ফিরে পাবে পর্ণা ? কি হতে চলেছে নিম ফুলের মতো ধারাবাহিকে জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি (Neem Phooler Madhu)।
View this post on Instagram





