এই সময় দাঁড়িয়ে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় যতগুলো ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং দর্শকপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার নিম ফুলের মধু (Neem Phooler Madhu) । শুরুর পর থেকেই এই ধারাবাহিক নজর কেড়েছিল সবার। বিশেষ করে অনেকদিন পর অভিনেত্রী পল্লবী শর্মা এই ধারাবাহিকের মধ্যে দিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফেরায় দর্শকদের মধ্যে আগ্রহ, উত্তেজনা দ্বিগুণ হয়ে গিয়েছিল।
বাঙালি দর্শকদের কাছে এই ধারাবাহিকটি এই মুহূর্তে দর্শকদের অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকটি দর্শকরা মন দিয়ে দেখছেন। আর সেই কারণেই এই ধারাবাহিকটি টিআরপিতে এত ভালো ফল করছে। পর্ণার অচলায়তন ভাঙার এই গল্প দর্শকদের মন জয় করেছে অচিরেই। বিভিন্ন সময় টিআরপিতে ভালো ফল করেছে এই ধারাবাহিকটি। আর গত সপ্তাহে তো কামাল হয়ে গেছে। কার কাছে কই মনের কথার সঙ্গে এই ধারাবাহিকটি যুগ্মভাবে প্রথম স্থানে উঠে এসেছে। এই মুহূর্তে এই ধারাবাহিকটির প্রতিটি পর্ব দারুণ উত্তেজনা ভরা।
যাকে বলে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্বেই এখন দারুণ উত্তেজনায় ভরপুর হতে চলেছে। কারণ এই ধারাবাহিকের পর্ণা-সৃজনের মিলন পর্ব দেখানো হয়েছে। বিবাহ বার্ষিকী পর্ণা-সৃজনের।এক বছর কাটিয়ে ফেলল পর্ণা এবং সৃজন। তাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছে দত্ত পরিবারে। আমি বিবাহ বার্ষিকীর পরের দিনই ডিভোর্স পর্ণা-সৃজনের। আর পর্ণা সৃজনের ডিভোর্স আটকাতে ঠাম্মার বুদ্ধিতে ফুলকি ধারাবাহিকের সবাই, বিশেষ ফুলকি এবং রোহিত আসে দত্ত বাড়িতে।
এই দুই বাড়ি মিলে আয়োজন করে তাদের বিবাহবার্ষিকীর। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই আটকানো হতে চলেছে পর্ণা এবং সৃজনের বিচ্ছেদ। এই অনুষ্ঠান উপলক্ষে বিষাদ ভুলে আবারও কাছাকাছি আসে পর্ণা-সৃজন। বিবাহ বার্ষিকীর রাতে ঘ’নি’ষ্ঠ হয় পর্ণা ও সৃজন। তুমি সেই রাত কাটতে না কাটতেই পাল্টি খেলো সৃজন ।
পর্ণাকে হতবাক করে দিয়ে সৃজন বলল এই ঘটনা না ঘটলেই ভালো হতো। কাল আমাদের ডিভোর্স আর আজ এই ধরনের ঘটনা একেবারেই ঘটা উচিত ছিল না। রাত উপহার দেওয়ার পর ছেলেদের এই রকম পাল্টি খাওয়া অনেক ধারাবাহিকেই দেখানো হয়েছে। সবটাই সঞ্জানে করার পর তাদের হঠাৎ চেতনা ফিরে আসে যে যে কাজ করা হলো সেটা ভুল। আর সৃজনও তার ব্যতিক্রম নয়। সৃজনের এই কথা শুনে মনে ভীষণ রকমের কষ্ট পায় প্রেরণা। এবার কী সিদ্ধান্ত নেবে সে?





