শুরু থেকেই বাংলা বিনোদনের অন্যতম চ্যানেল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে স্টার জলসা (Star Jalsha)। এই চ্যানেল প্রথম থেকেই বেশ আধুনিক গল্প সমৃদ্ধ ধারাবাহিক সম্প্রচার করে চলেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই চ্যানেলের ধারাবাহিক গুলির টিআরপি বেশ খানিকটা পড়েছে। টিআরপি তালিকায় প্রথম পাঁচে যে কয়েকটি ধারাবাহিক রয়েছে তার মধ্যে চারটি ধারাবাহিকই প্রতিপক্ষ চ্যানেলের। তাই স্টার জলসা চেষ্টা করছে আরো নতুন নতুন সুন্দর গল্প এনে চ্যানেলের টিআরটি বৃদ্ধি করার।
এই চ্যানেলের সবকিছুই মোটামুটি দর্শকদের পছন্দের হলেও জলসার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ রয়েছে দর্শক মহলের। এই চ্যানেল হরদম ধারাবাহিকের প্রধান নায়িকার মুখ পরিবর্তন ঘটায়। ইতিমধ্যেই চিনি, লাভ বিয়ে আজকাল সহ একাধিক ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রের মুখ বদল ঘটিয়েছে এই চ্যানেল। এইবার আরও একটি নতুন ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর বদল ঘটালো চ্যানেল কর্তৃপক্ষ।
দর্শকদের কিছুদিন আগেই জানানো হয়েছিল সুরিন্দর ফিল্মস প্রোডাকশন হাউজের তরফ থেকে জলসার পর্দায় আসতে চলেছে একটি আধ্যাত্মিক ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম ভক্তির সাগর। এই ধারাবাহিকটি আসতে চলেছে রাম প্রসাদ ধারাবাহিকটির জায়গায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও। আর এই প্রথম ঝলক দেখেই দর্শকরা ধারাবাহিকের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন।
এই ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দেকে। রামপ্রসাদ ধারাবাহিকে মা কালির চরিত্রে দর্শকরা তাকে দেখেছেন। মায়ের চরিত্রে এই অভিনেত্রীর জুড়ি মেলা ভার। রামপ্রসাদ শেষ হয়ে যাওয়ায় দর্শকরা ঠিক যে যে কারণে শোকাহত হয়েছিলেন তার মধ্যে অন্যতম কারণ ছিল পায়েল দেকে হারানো। কিন্তু যখনই তারা দেখেন আসন্ন ধারাবাহিকেও মা কালির চরিত্রে তাকেই দেখা যাবে তখন তাদের মনে আনন্দের সীমা ছিল না।
আরো পড়ুন: স্টার জলসার নতুন সিরিয়াল ‘উড়ান’-এ প্রতীক সেনের নায়িকা হিসেবে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে!
কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। এতদিন ভক্তির সাগর ধারাবাহিকটির ঝলকে পায়েল দেকে মা কালির বেশ দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে আর তাকে দেখা যাচ্ছে না। যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ধারবাহিক শুরু হওয়ার আগেই কোন এক অজ্ঞাত কারণে ধারাবাহিকটি ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। এটা দেখার পর বেশ মন খারাপ হয়ে যায় দর্শক মহলের। আরো একবার মায়ের চরিত্রে এই অভিনেত্রী কে আর দেখা হলো না তার অনুরাগীদের।





