অভিনেত্রী পায়েল দেকে কে না চেনেন। ‘দুর্গা’, ‘বেহুলা’, ‘মা দুর্গা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’র মতো একাধিক মাইথোলজিক্যাল সিরিয়ালে অভিনয় করেছেন পায়েল দে (Payel Dey)। এবার ফের তাঁকে একটি মাইথো-চরিত্রেই দেখতে পাচ্ছেন দর্শক। স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’ (Ramprasad)-এ অভিনয় করছেন পায়েল। সেখানে মা কালীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
এবং উল্লেখযোগ্য বিষয়, সেই সিরিয়ালের রামপ্রসাদ, অর্থাৎ মুখ্য চরিত্রে কালী ভক্তের চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। এই সিরিয়ালের প্রযোজক সুরিন্দর ফিল্মস। বেশ কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে একাধিক দর্শকের। অভিনেত্রী পায়েল দেকে তাদের প্রিয় চরিত্রে পেয়ে খুশি ভক্তরাও। কিন্তু হঠাৎই শোনা যাচ্ছে দূর সংবাদ। শোনা গেল ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অভিনেত্রী!
রামপ্রসাদের একটি বড় অংশ অভিনেত্রী পায়েল
খুব অল্প দিনের মধ্যেই ধারাবাহিকটি দর্শকমহলে পরিচিতি পেয়েছে। যদিও এই ধারাবাহিকের প্রতিপক্ষ ধারাবাহিকটি অনেকটাই পিছিয়ে দিয়েছে রামপ্রসাদকে। তারপরেও মানুষের মাঝে এত জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অভিনেত্রী পায়েল দে। যদি তিনি এই ধারাবাহিকটি ছেড়ে দেন তাহলে বেহাল হয়ে পড়বে রামপ্রসাদ। সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভক্তরা।

ধারাবাহিক ছাড়লেন পায়েল
যারা এই ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা খুব ভাল করেই জানবেন বেশ কিছুদিন ধরে দেখা মিলছে না মা কালীর অর্থাৎ অভিনেত্রী পায়েলের। এত গুরুত্বপূর্ণ একটি চরিত্র এতদিন ধরে দেখা যাচ্ছে না এটা দেখার পর দর্শকদের ধারণা ধারাবাহিক ছেড়ে দিয়েছেন পায়েল। কিন্তু এইবার জানা গেল আসল রহস্য। সেই ঘটনাই জানাবো আজকের প্রতিবেদনে।
কেন দেখা মিলছে না পায়েলের
ধারাবাহিক ছাড়েননি অভিনেত্রী। এখন প্রশ্ন উঠছে তাহলে কি কোন ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তিনি? না সেটাও নয়। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রামপ্রসাদ টিমের সাথে। আর সেখান থেকেই জানা যায় বর্তমানে ধারাবাহিকের গল্পের সাথে মা কালীর কোন যোগসূত্র নেই। তাই কিছুদিনের জন্য দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। এরপরে যে নতুন গল্প আসতে চলেছে সেখানে বেশ প্রধান ভূমিকাতেই থাকবেন অভিনেত্রী পায়েল।





