অপেক্ষার অবসান! নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন রামপ্রসাদের নায়িকা!

বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দা আসছে একের পর এক নতুন ধারাবাহিক। আর সেই জায়গায় বিদায় নিচ্ছে দর্শকদের জনপ্রিয় ধারাবাহিকগুলো। টিআরপির হাল ভালো হোক বা খারাপ, মাস সাতেকের যেতে না যেতেই ধারাবাহিকগুলোকে বিদায় জানাচ্ছে চ্যানেল। আর সেই জায়গায় পর্দায় আসছে নতুন নতুন ধারাবাহিক। তবে পর্দায় এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলো শেষ হয়ে গেলেও তার চরিত্রগুলো থেকে যায় দর্শকদের মনে। স্টার জলসার এমনই এক ধারাবাহিক হলে রামপ্রসাদ (Ramprasad)।

সুরেন্দির ফিল্মসের প্রযোজনায় ২০২৩ সালের এপ্রিল মাসে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল রামপ্রসাদ ধারাবাহিকটি। সন্ধ্যে ৬টার স্লটে এই ভক্তিমূলক ধারাবাহিকটি শুরুতে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল দর্শকদের। এই সিরিয়ালের হাত ধরেই ঐন্দ্রিলার মৃত্যুশোক চেপে অভিনয়ের জগতে কামব্যাক করেছিলেন সব্যসাচী চৌধুরী। পর্দায় অভিনেত্রী সুস্মিলির সঙ্গে রামপ্রসাদের রসায়ন বেশ পছন্দ করেছিল দর্শকরা।

Bengali serial, Bengali television, payel Dey, Ramprasad, Star Jalsha, sun Bengali, পায়েল দে, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, রামপ্রসাদ, সান বাংলা, স্টার জলসা

তবে শুধু রামপ্রসাদ বা সর্বানীর চরিত্রই নয়, পর্দায় মা কালীর চরিত্রেও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী পায়েল দে। তবে সব কিছু ঠিক থাকলেও টিআরপি সঙ্গে দেয়নি। তাই গত বছর সেপ্টেম্বর মাসেই সন্ধ্যে ৬টার জায়গায় বিকেল সাড়ে ৫টায় চলে আসে রামপ্রসাদ। মাস খানেকের মধ্যেই রানী ভবানীর চরিত্রে এন্ট্রি হয় অভিনেত্রী তিয়াশা লেপচার। শুরুতে মাত্র কয়েকটা এপিসোডে থাকার কথা ছিল তাঁর, তবে পরে সেই ট্র্যাককে আরও এগিয়ে নিয়ে যান নির্মাতারা।

তবে শত চেষ্টার পরেও দিদি নম্বর ১-এর বিপরীতে এঁটে উঠতে পারেনি এই মেগা সিরিয়ালটি। ফলেই ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নেয় চ্যানেল। চলতি বছরেই পর্দা থেকে বিদায় নেয় রামপ্রসাদ। আর সেই জায়গায় শুরু হয় ভক্তির সাগর। যদিও তারপর থেকে পর্দায় দেখা যায়নি ধারাবাহিকের অভিনেত্রীকে। আর কোন মেগা সিরিয়ালেই কাজ করেননি তিনি। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন অভিনেত্রীর কামব্যাকের তবে আসেনি কোন সংবাদ।

পর্দায় ফিরছেন রামপ্রসাদের নায়িকা

তবে এবার মিলল সুসংবাদ। পর্দায় ফিরছেন রামপ্রসাদের মা কালী অর্থাৎ অভিনেত্রী পায়েল দে। তবে স্টার জলসায় বা জি বাংলায় নয়, এবার সান বাংলার ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন পায়েল। জানা গেছে বাংলা টকিজের প্রযোজনায় সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক। আর আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল দেকে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই হয়ে গেছে অভিনেত্রীর ফাইনাল লুক সেট। অভিনেত্রীর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় অভিনেতাকে।