আদৃত সৌমিতৃষার মতোই স্বস্তিকা দিব্যজতির সম্পর্কের ফাটল জনপ্রিয়তা কমাচ্ছে ধারাবাহিকের!

টানা ২৯ সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকার প্রথম স্থান ধরে রেখেছিল ‘স্টার জলসা’ (Star Jalsha)-র ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিক। কিন্তু হঠাৎই এক সপ্তাহের জন্য টিআরপি তালিকায় দেখা গেল একেবারে অন্যরকম ভাবমূর্তি। হঠাৎ কি হল?

জি বাংলা স্টার জলসাকে প্রথম থেকে সরিয়ে দিল। অর্থাৎ, যে অনুরাগের ছোঁয়া সবসময় থাকত প্রথমে, সেই অনুরাগের ছোঁয়াকে প্রথম থেকে সরিয়ে দিল জি বাংলার জগদ্ধাত্রী। যদিও তার পরবর্তী সপ্তাহেই পুনরায় প্রথম স্থানে ফিরে এসেছে অনুরাগের ছোঁয়া। তবে দুই ধারাবাহিকের মধ্যে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে তফাৎ মাত্র ০.১। আর এই সামান্য পার্থক্য যে কোন সময়ে ফের স্থানচ্যুত করতে পারে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে।

স্বস্তিকা দেবজ্যোতির বন্ধুত্বে ফাটল

এমন ঘটনার পিছনে কারণ হিসেবে এক পক্ষের দর্শক মহলের দাবি, অনুরাগের ছোঁয়ার জনপ্রিয় জুটি সূর্য-দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) আর অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) নাকি বাস্তবে জুটি বেঁধেছেন, আর সেই সম্পর্ক নাকি ভালো নেই, অর্থাৎ সেই সম্পর্কে চিড় ধরেছে। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আন ফলো করেছে। আর এতেই বেড়েছে তিক্ততা। যার ফলে কমে যাচ্ছে জনপ্রিয়তা।

Anurager chhowa, Bengali serial, Bengali television, Star Jalsha, অনুরাগের ছোঁয়া, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, স্টার জলসা

তৈরি হচ্ছে দ্বিতীয় মিঠাই

মিঠাই ধারাবাহিকের কথা নিশ্চয় ভোলেননি দর্শকমহল। কয়েক মাস হল শেষ হয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের জনপ্রিয়তাও ছিল আকাশ ছোঁয়া। কিন্তু নায়ক নায়িকার মধ্যে ব্যক্তিগত সমস্যার জেরে দুই শিবিরে ভাগ হয়ে যান দর্শকমহল। আর তারপর থেকেই জনপ্রিয়তা কমতে থাকে মিঠাইয়ের। এবং শেষের দিকে একেবারে তলানিতে ঠেকে ধারাবাহিকের টিআরপি। দর্শকরা দাবি করছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিও ধীরে ধীরে হয়ে উঠছে মিঠাই ২।

সম্পর্কের চির কমিয়ে দিচ্ছে জনপ্রিয়তা

আবার কেউ কেউ অনস্ক্রিন সম্পর্ককে দায়ী করছেন। কারণ অনস্ক্রিন সম্পর্কে দেখা গেছে দুজনের মধ্যে বাড়তে থাকছে তিক্ততা। দর্শকরা এই একঘেয়েমিকে একেবারেই পছন্দ করছেন না। তবে বেশিরভাগ দর্শকই সূর্য দীপার ব্যক্তিগত সমস্যাকেই ধারাবাহিকের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন।