ফুলকির আনা প্রমান দেখে রুদ্রর চোখ ছানাবড়া! একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল নায়িকা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। বর্তমানে নতুন নতুন চমকের কারণে দিনে দিনে বাড়ছে ফুলকির টিআরপি (TRP)। পর্দায় ফুলকির চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal)। আর দিব্যানির সঙ্গে অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন দিনে দিনে আরও জমে উঠেছে পর্দায়। দর্শকরাও ভীষণ পছন্দ করছে এই জুটিকে। যদিও ফুলকি আর রোহিতের সুখের জীবনে আগুন লাগাতে চলে এসেছে কূটনী শালিনী আর রুদ্ররূপ সান্যাল।

বন্যায় শালিনীর ভেসে যাওয়া, তারপর শালিনীর শাড়ি পরিয়ে একটি ডেড বডি মর্গে পাঠানো আর হাসপাতালে শালিনীকে খুঁজে পাওয়া, আদতে এইসবটাই যে রুদ্ররূপ সান্যালের প্ল্যান এতদিনে সেটা ভালোভাবে বুঝে গেছেন দর্শকরা। আসলে কিছুই হয়নি শালিনী। ফুলকি আর রোহিতকে আলাদা করার জন্য এরূপ ফন্দি এঁটেছে রুদ্র। ডাক্তারকে টাকা দিয়ে এইসবটাই করিয়েছে সে। রুদ্রর কথা মতোই রোহিতকে ডাক্তারবাবু জানান শালিনী মানসিক ভারসাম্য হারিয়েছে। শালিনীর পরিস্থিতি দেখে তাকে রায় চৌধুরী বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় রোহিত।

যদিও ছেলের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নেননি অরুণা। কিন্তু তিনিও এখন নিরুপায়। এদিকে মিডিয়ার লোকেদের ঈশিতা জানিয়ে দেয় রোহিত শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ফুলকির সঙ্গে সম্পর্ক হওয়ার পর সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলে রোহিত। ফলস্বরূপ মানসিক চাপ এবং ডিপ্রেশনের কারণে মানসিক ভারসাম্য হারায় শালিনী। ঈশিতার কথায় বিশ্বাস করেই সংবাদ করতে শুরু করেন সাংবাদিকরা।সংবাদটি দেখে রোহিতের ওপর ভীষণ রেগে যান সাধারণ মানুষ। রোহীতের কুশপুতুল পড়ানো হয় রাস্তায় রাস্তায়। পরিস্থিতির জটিলতা দেখে শেষমেশ রুদ্রর কথা মেনে নেয় রোহিত। সে জানায় মিডিয়ার সামনে সে বলবে শালিনী সুস্থ হয়ে গেলে সে শালিনীকে বিয়ে করবে।

কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?

রোহিতের কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ে রুদ্র। ঈশিতাকে বলে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে সে। এদিকে সুপার স্টোরে যাওয়া পথে ফুলকির সঙ্গে দেখা হয় একজন বয়স্ক মানুষের। অংশুর সাহায্যে সেই বৃদ্ধ ব্যক্তির মেয়ের সঙ্গে যোগাযোগ করে ফুলকি। বৃদ্ধ ব্যক্তিটির মেয়ে এসে ফুলকিকে দিয়ে দেয় তার কার্ড। মেয়েটিকে দেখে ফুলকি চিনতে পারে এবার সঙ্গেই শালিনী ম্যাডাম দেখা করতে যেতেন। তড়িঘড়ি কমলিকার অফিসে চলে যায় ফুলকি আর অংশু। কমলিকাকে সবটা বলে কমলিকার কাছে সাহায্য চায় ফুলকি। ফুলকির ভালোমানুষি দেখে মন গলে যায় কমলিকার। ফুলকিকে সাহায্য করতে রাজি হন তিনি। এরপরই দেখা যায় যথাসময়ে কমলিকাকে নিয়ে রায় চৌধুরী বাড়িতে হাজির হয়েছে ফুলকি দাস। প্রেস কনফারেন্স থামিয়ে ফুলকি বলে সে কিছু বলতে চায়।

আরও পড়ুন: সুধার প্রশংসায় পঞ্চমুখ ঠাম্মি! সুধাকে মারতে ভয়ঙ্কর প্ল্যান করল ত্বরিতা!

কি দেখা যাবে ফুলকির আগামী পর্বে?

তবে ফুলকির পাশে কমলিকাকে দেখেই চোখ কপালে উঠে যায় শালিনীর। কমলিকা মিডিয়াকে মনে শালিনী তাকে বলেছিল রোহিত কখনও তাকে বিয়ের প্রস্তাব দেয়নি। সে নিজেই রোহিতকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছে। কমলিকার সাহায্য মিডিয়াকে ডেকে রোহিতকে বিয়ের জন্য জোর করতে চাইছিল শালিনী। এই সবই মিডিয়াকে জানিয়ে দেন কমলিকা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মিডিয়া কমলিকাকে জিজ্ঞাসা করেছে তার কাছে কি প্রমাণ আছে তিনি সত্যি বলছেন? কারণ রোহিত আগেই বলেছেন এইসব কথা আর কেউ জানত না। তখনই কমলিকা বলেন তাকে ফুলকি বলেছিল প্রমাণ লাগবেই। তাই তিনি প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছেন। এরপরই দেখা যায় তমাল একটি টিভি নিয়ে আসছে সেখানে। যা দেখে চিন্তায় পরে গেলে রুদ্র আর শালিনী। তাহলে কি এবার শেষ হবে শালিনীর খেলা? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।