বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। পর্দায় ফুলকির চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal)। পাশাপাশি রোহিতের চরিত্রে অভিষেক বসুর (Abhishek Bose) অভিনয়েরও প্রশংসা করেছেন দর্শকরা।
বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্য বিরাট ফাঁদ পেতেছে রুদ্র আর শালিনী। আর দিনে দিনে সেই ফাঁদেই জড়িয়ে পড়ছে রোহিত আর ফুলকি। সন্দেহ হলেও এবার আসল দোষীকে কিছুতেই ধরতে পারছে না ফুলকি দাস। তবে তারই মাঝে ঘটেছে বিরাট ঘটনা। মিডিয়া এবং সাধারণ মানুষের চাপের কারণে অবশেষে শালিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিতে রাজি হয়েছে রোহিত।
ফুলকি আজকের পর্ব ৩০ জুলাই (Phulki Today Episode 30 July)
তবে রুদ্রর কথা শুনে রোহিত রাজি হয়েছে শুনে ভীষণ কষ্ট পায় ফুলকি। এরপরই নিচে যাওয়ার পথে শালিনীর ঘরের দিকে চোখ পরে ফুলকির। নিজের হাতে দারুণ মেকআপ করছে শালিনী। আর দেখা দেখেই চমকে যায় ফুলকি দাস। তাহলে কি শালিনী ম্যাডাম সুস্থ! সবটাই কি তাহলে নাটক? এই প্রশ্নই জাগে ফুলকির মনে। তবে হঠাৎই শালিনীর চোখ পড়ে যায় ফুলকির দিকে। ফের নাটক শুরু করে শালিনী।
রুদ্র জানায় শালিনী দিনে দিনে তারমানে একটু একটু করে সুস্থ হচ্ছে। যদিও রুদ্রর কথায় গুরুত্ব না দিয়ে চলে যায় ফুলকি। বাড়ি থেকে বেরোতেই ফুলকির সঙ্গে দেখা হয় অংশুর। অংশুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে সুপার স্টোরের দিকে যাওয়ার পথে রাস্তায় একজন বয়স্ক মানুষকে দেখতে পায় ফুলকি। বয়স্ক মানুষটির সঙ্গে কথা বলে ফুলকি জানিয়ে পারে তিনি রাস্তা ভুলে গেছে। তখনই অংশুকে ফোন করে ডেকে নেয় ফুলকি।
আরও পড়ুন: দাদুর কথায় অনেক বড় দায়িত্ব নিল অগ্নি! কিন্তু অগ্নির শর্ত শুনেই চমকে গেল কথা!
শালিনীর ব্যাপারে জানতে ম্যাডামের সঙ্গে দেখা করল ফুলকি
অংশু এসে লোকটিকে জিজ্ঞাসা করে তার পকেটে কিছু আছে কিনা। কথাটা শুনেই লোকটি পকেট থেকে বের করে একটি কাগজ। কাগজে লেখা নম্বরে সঙ্গে সঙ্গে ফোন করে অংশু। অংশুর থেকে সবটা শুনে চলে আসেন সেই ব্যক্তির মেয়ে। ফুলকিকে ধন্যবাদ জানিয়ে তার কার্ড ফুলকির হাতে দিয়ে চলে যায় মেয়েটি। কার্ডটি দেখে ফুলকি বুঝতে পারে এই মেয়েটির কাছেই কথা বলতে গিয়েছিল শালিনী। এরপরই তড়িঘড়ি মেয়েটির অফিসে চলে যায় ফুলকি। ফুলকি মেয়েটির কাছে জানতে চায় শালিনীর সঙ্গে তার কি কথা হয়েছে। কথাটা শুনেই চিন্তায় পড়ে যায় মেয়েটি। তাহলে কি শালিনীর ব্যাপারে ফুলকিকে সমস্ত কথা বলে দেবেন ম্যাডাম? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।





