চিরসখা ধারাবাহিকে জমে উঠেছে নতুন মোড়! এবার আদালতের রায় ঘিরে দারুণ উত্তেজনা। ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোতে দেখা গেল, ডিভোর্সের মামলায় চন্দ্রকে চাপে ফেলে দিল তারই দ্বিতীয় স্ত্রী! এতদিন ধরে যেই চন্দ্র নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল, এবার সেই মুখোশ খুলে গেল সকলের সামনে।
প্রথম থেকেই ‘চিরসখা’ ধারাবাহিক অন্যরকম গল্প দিয়ে দর্শকের মন কেড়েছে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই গল্পে যেমন রয়েছে সম্পর্কের টানাপোড়েন, তেমনই আছে তীব্র বাস্তবতা। অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকে কমলিনী আর চন্দ্রর বিয়ে, বিচ্ছেদ, এবং অতীতের অজানা দিক ধীরে ধীরে সামনে আসছে।

বর্তমানে গল্পে চন্দ্র আর কমলিনীর ডিভোর্স মামলা চলছে। চন্দ্র বারবার চেষ্টা করছে ডিভোর্স আটকাতে, উকিলের সাহায্যে কমলিনীকে দোষারোপ করছে পরকীয়ার অভিযোগে। কমলিনীর চরিত্র নিয়ে কোর্টরুমে শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি। কিন্তু এসবের মাঝেই বাজিমাত করে মঞ্চে আসে মিটিল — আর সঙ্গে নিয়ে আসে সেই চরম প্রমাণ!
সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ছিল যখন চন্দ্রর দ্বিতীয় স্ত্রী এবং তাদের সন্তান আদালতে এসে দাঁড়ায়। এই মুহূর্তে সকলের চোখ কপালে উঠেছে! সোহিনী নিজে বিচারকের সামনে দাঁড়িয়ে জানায়, চন্দ্র তার প্রথম স্ত্রী কমলিনীর সঙ্গে ডিভোর্স না করেই তার সঙ্গে সংসার শুরু করেছিল। মানে, এক কথায় চন্দ্রই পুরো গল্পের খলনায়ক!
আরও পড়ুনঃ হাসপাতালে ধরা পড়ল মোহনার অতীত! শুভর সন্দেহেই খুলে গেল গোপন সত্য! ছয় বছর আগের অন্ধকার রহস্যে নতুন মোড়
এই দুর্ধর্ষ প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনার ঝড় বইছে। অনেকেই বলছেন, এমন তীব্র নাটকীয়তা বহুদিন পর দেখছেন। এখন দেখার পালা, চন্দ্রর এই মুখোশ খুলে যাওয়ার পর বিচারক কী রায় দেন আর কমলিনী কীভাবে এগিয়ে যায় তার জীবনে।





