বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। যতদিন যাচ্ছে দর্শকমহলে ধারাবাহিকটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। নায়ক নায়িকা ছাড়াও এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রকেই দর্শকরা ভীষণ পছন্দ করেন।
এ দিনের পর্বে দেখা যায় হাতাহাতির ফলে একটি গুলি চলে। আর তাতে অজ্ঞান হয়ে যায় মিশকা। সেই গুলিটা তার গায়ে লাগেনি। ঘরের ভেতর থেকে সবটাই শুনতে পাচ্ছিলেন রত্না দেবী। গুলির আওয়াজ শুনে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর সেখান থেকে চলে যায় সূর্য। কিন্তু আরো একবার গুলির আওয়াজ পান রত্না দেবী। এই দ্বিতীয় গুলিটা চালালো কে?
সূর্য বাড়ি ফিরতেই তার কাছে রিভলভার টা দেখে বেশ ভয় পেয়ে যায় প্রবীর। তার কাছ থেকে সেটা নিয়ে নেয় জয়। সোনা রুপা নিজের বাবাকে না দেখতে পেয়ে খুব চিন্তা করছিল, সূর্যর এমন হুট করে না বলে বেরিয়ে যাওয়ার জন্য খুব বকাবকি করে সোনা রুপা। সূর্য ফিরে আসায় একটু শান্ত হয় সবার মন।
সকাল হতেই সূর্যের কাকাই সবার জন্য লুচি ছোলার ডাল জিলাপি ইত্যাদি নিয়ে আসে। সবাই আনন্দ করে একে অপরকে খাইয়ে দিতে থাকে। সূর্য যখনই দীপাকে খাইয়ে দিতে যায় তখনই ঘরে ঢুকে পড়ে পুলিশ। তাদের অভিযোগ সূর্য মিশকাকে খুন করেছে তবে বডি নিখোঁজ। কেউ মানতে পারেনা এই কথা। এরপর সূর্যকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায় পুলিশ।
বাইরে হাজির হয়েছে মিডিয়া, তারা ইতিমধ্যেই এটাই প্রচার করতে শুরু করে দিয়েছে যে ভয় পেয়ে মিশকাকে খুন করেছে সূর্য। পাড়ার লোকজন এসব দেখে পুলিশ থাকা অবস্থাতেই সূর্যের দিকে পাথর ছুড়তে থাকে, সূর্যকে বাঁচাতে গিয়ে সেই পাথর লাগে দীপার মাথায়। সবার সামনে দীপা সূর্যকে কথা দেয় দেবীপক্ষের আগেই তাকে নির্দোষ প্রমাণ করবে সে। দীপা কি খুঁজে বের করতে পারবে সেই অজ্ঞাত ব্যক্তির সন্ধান যে চালিয়েছিল দ্বিতীয় গুলিটা?





