বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে সৈয়দ আরেফিনকে। এইবার গল্পে আসতে চলেছে নতুন মোড়।
আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই মেগা। গ্রামের একটি মেয়ের পূরণ না হওয়া অনেক স্বপ্ন ধীরে ধীরে লড়াই করে অর্জন করার গল্প নিয়েই সম্প্রচারিত হচ্ছে তুঁতে ধারাবাহিকটি। তবে এখন গল্পে এসেছে আমূল পরিবর্তন।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ধারাবাহিকের নায়িকা তুঁতে সাদা থান পরে, হতে তার স্বামী রঙনের অস্থি নিয়ে গঙ্গায় বিসর্জন দিতে আসছে। অস্থি বিসর্জন দিতে দিতে সেই প্রতিজ্ঞা করে, রঙ্গনের মৃত্যুর প্রতিশোধ সে নেবে।
সেই গঙ্গা থেকেই এক ব্যক্তি তুঁতের দিকে এগিয়ে আসে, পরবর্তীতে বোঝা যায় সে একজন পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসার তুঁতেকে বলে, রঙ্গনের মৃত্যুর জন্য সে তুঁতে লাহিড়ীকে গ্রেপ্তার করছে। এই শুনে চমকে যায় তুঁতে। তবে এখান থেকে এটুকু পরিষ্কার হয় যে এই পুলিশ অফিসারই হতে চলেছে ধারাবাহিকের দ্বিতীয় নায়ক।
আরও পড়ুনঃ “আগামী পরশু যে শুভ লগ্ন আছে তাতেই বিয়ে হবে দিদি ভাইয়ের”, জানিয়ে দিল ঠাম্মা
এর পাশাপাশি চ্যানেল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছে। আর সেটা হল এই ধারাবাহিকের পরিবর্তিত টাইম স্লট। হ্যাঁ, টাইম স্লট চেঞ্জ হল তুঁতে ধারাবাহিকের। এবার থেকে সোম থেকে রবি রাত সাড়ে দশটায় দেখা যাবে এই ধারাবাহিক।





