বিরাট খবর! ধারাবাহিকে ফিরছেন ছোট পর্দার হারিয়ে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী!

ধারাবাহিক হল (Tv Serial) আমাদের প্রতিদিনের বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই ধারাবাহিক গুলো আছে বলেই কিন্তু আমাদের বাড়ির মা কাকিমারা সারাদিনের কাজের পর তাদের ক্লান্তি দূর করেন এই ধারাবাহিক গুলি (Tv Serial) দেখে। তাই ধারাবাহিক গুলিরগুরুত্ব ঠিক কতটা রয়েছে দর্শকমহলে সেটা আলাদা করে বোঝাতে হবে না কাউকে। দর্শকদের মনোরঞ্জন করার জন্য তো প্রায়দিনই নতুন নতুন ধারাবাহিক (Tv Serial) শুরু হচ্ছে।

একে অপরকে টেক্কা দিতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে প্রতিটি চ্যানেল। পুরোনো ধারাবাহিকগুলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক ঝাঁক নতুন ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে প্রতিটি চ্যানেলের পক্ষ থেকে। যদিও দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু নতুন ধারাবাহিকের সাথে সাথে দর্শকদের নতুন উত্তেজনাও কাজ করছে।

সম্প্রতি সেরকমই স্টার জলসার পর্দায় আসছে আরো বেশ কিছু নতুন ধারাবাহিক। বিভিন্ন প্রোডাকশন হাউজের পক্ষ থেকে ইতিমধ্যেই নতুন ধারাবাহিক গুলি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। কখন কোনটা সম্প্রচারিত হবে সেই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও কোন ধারাবাহিকে কোন নায়ক-নায়িকা কে দেখা যাবে এবং অন্যান্য চরিত্রে কারা কারা অভিনয় করবে সেই সমস্ত লুক সেট করা হচ্ছে। তাই প্রস্তুতি এখন জোর কদমে চলছে।

নতুন ধারাবাহিকে আসছেন জনপ্রিয় অভিনেত্রী

এর মধ্যে খবর এসেছে স্টার জলসার নতুন এক ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছেন অভিনয় জগতের বহু পুরনো এবং দর্শকের অত্যন্ত পছন্দের জনপ্রিয় এক অভিনেত্রী। যার জন্য বহুদিন ধরে ছোট পর্দার দর্শকের অপেক্ষা করেছিলেন। শোনা গিয়েছে ইতিমধ্যে নতুন ধারাবাহিকের জন্য অভিনেত্রীর লুক সেট হয়ে গেছে। চ্যানেলের পক্ষ থেকে ওই অভিনেত্রীকেই ধারাবাহিকের জন্য ভাবা হয়েছে।

জনপ্রিয় অভিনেত্রী আর কেউ নন সকলের পছন্দের জি বাংলা রানী রাসমণি ধারাবাহিকের রাসমণি অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যাকে জি বাংলার রানী রাসমণি ধারাবাহিকের পর নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। যদিও মাঝে ঠিক করা হয়েছিল অভিনেত্রী স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রুপা চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সেই ধারাবাহিক থেকে বেরিয়ে এসে অভিনেত্রীকে একেবারে নতুন ধারাবাহিকের নায়িকা চরিত্রে দেখা যাবে। তবে কোন ধারাবাহিকে, কবে দেখা যাবে সেটা এখনো জানা যায়নি।