টিআরপিতে শীর্ষে থেকেও কেন বদলে গেলো প্রধান নায়িকা?

স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), টেলিভিশনের পর্দায় মুখ বদল নতুন কোন বিষয় নয়। আর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকের প্রধান নায়ক নায়িকাদের মুখ বদলে যেতে দেখেছেন দর্শকরা। আর সেই জায়গায় এসেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। যদিও এই রাতারাতি রদবদলের ফলে আমূল পরিবর্তন এসেছে টিআরপি (TRP) তালিকাতেও। কয়েকটি ধারাবাহিকের কমে গেছে টিআরপি আবার কিছু কিছু ধারাবাহিকের টিআরপি বেড়ে গেছে অনেকটা।

স্টার জলসার পর্দায় নায়ক নায়িকার মুখবদল

তবে ইদানিং কালের যেন আরও বেড়ে গেছে মুখ বদলের গল্প। কখনও ধারাবাহিকের মাঝামাঝি সময়ে বদলে গেছে নায়িকা আবার কখনও ধারাবাহিকের শুরুতেই দেখা গেছে এই পরিবর্তন। কিছু সময় আগেই স্টার জলসার লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের অভিনেত্রী মৌমিতা সরকারকে সরিয়ে দিয়ে আনা হয়েছিল অভিনেত্রী তৃণা সাহাকে। আবার তার পর পরই বদলে যায় চিনির নায়িকা। ধারাবাহিকের শুরুতে অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্যকে চিনির চরিত্রে দেখা গেলেও টিআরপি কারণে খেলনা বাড়ি খ্যাত অভিনেত্রী ইন্দ্রানীকে সরিয়ে প্রযোজনা সংস্থা চিনির চরিত্রে নিয়ে আসেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চ্যাটার্জীকে।

তবে এই ধারাবাহিক দুইটি ছাড়াও সম্প্রতি মুখ বদলে গেছে আরও দুটি ধারাবাহিকের নায়ক নায়িকার। বেশ কিছুদিন আগেই বদলে গেছে তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকের নায়িকা। ধারাবাহিকের শুরুতে পারো চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী অঙ্গনা রায়। সামাজিক মাধ্যমে অঙ্গনা এবং রোহনের জুটি জনপ্রিয়তা পেলেও টিআরপি তালিকায় একেবারেই ভালো ফলাফল করতে পারেনি তুমি আসে পাশে থাকলে। তারই মাঝে শোনা যায় ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন অঙ্গনা। ফলেই রাতারাতি হয়ে যায় নায়িকার মুখ পরিবর্তন। ধারাবাহিকে এন্ট্রি নেন অভিনেত্রী রুকমা রায়।

তবে নায়িকার পাশাপাশি বদলেছে ধারাবাহিকের নায়কও। সম্প্রতি অসুস্থতার কারণে হরগৌরী পাইস হোটেল ছেড়ে বিদায় নিয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। আর সেই জায়গায় এসেছেন অভিনেতা অর্ণব ব্যানার্জী। এছাড়াও শুভ বিবাহ ধারাবাহিকে প্রথমে লুক টেস্ট নেওয়া হয়েছিল অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং ঋতব্রতা দের। যদিও তারপর অভিনেত্রী সন্দীপ্তাকেও অফার দেওয়া হয়েছিল এই ধারাবাহিকটি। কিন্তু পরে বদলে যায় শুভ বিবাহর নায়ক নায়িকা। কনফার্ম করা হয় সোনামনি সাহা এবং হানি বাফনাকে। তবে এবার জি বাংলাতেও দেখা যাচ্ছে মুখ বদলের গল্প। তাছাড়াও ধারাবাহিক শুরু হওয়ার আগেই স্টার জলসাতেও বদলে যাচ্ছে নায়িকা। কিন্তু কেন হচ্ছে এমনটা?

আরও পড়ুন: দুঃসংবাদ! হিন্দি রিমেক আসতেই বন্ধ হচ্ছে জলসার গীতা LLB! কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল চ্যানেল?

বদলে গেলো জি বাংলা এবং স্টার জলসার জনপ্রিয় নায়িকা

সম্প্রতি জানা গিয়েছিল স্বীকৃতি মজুমদার এবং নীল ভট্টাচার্যের ধারাবাহিক নিয়ে আসছে এন আইডিয়াস ক্রিয়েশন। কিন্তু পরবর্তী সময়ে জানা যায় এখনই কামব্যাক করতে চাননি নায়িকা। কিছুদিন ব্রেক নিতে চান তিনি। অন্যদিকে নীলের সঙ্গে স্বীকৃতির জুটি নিয়ে একটু দ্বিধায় ছিল কর্তৃপক্ষ। ফলেই তার পরবর্তী ধারাবাহিকটিতে কনফার্ম করা হয় শ্যামৌপ্তি মুদলিকে। এদিকে টলিপাড়ায় গুঞ্জন লুক টেস্ট হওয়ার পরেও ধারাবাহিক থেকে বাদ পড়েছেন অভিনেত্রী অরুণিমা হালদার। আর তার পরিবর্তে তেঁতুলপাতা ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতব্রতা দেকে। যদিও এই মুখ পরিবর্তনের কারণ জানা যায়নি এখনও। তবে ধারাবাহিকের মাঝ পথে নায়ক-নায়িকা পরিবর্তন হওয়ার থেকে ধারাবাহিকের শুরুতে নায়ক নায়িকার মুখ বদলে শ্রেয় বলে মনে করছেন অনেকেই। আপনাদের এই বিষয়ে কি মনে হয়