Kar kache koi moner kotha advance update: নানা রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের বাস্তব কেন্দ্রিক ধারাবাহিক কার কাছে কই মনের কথার (Kar kache koi moner kotha) নায়িকা শিমুল এর জীবন। এর মাঝেই আবার এসে হাজির হয়েছে আর এক সর্বনাশ। এই সর্বনাশের নাম হল প্রতীক্ষা। প্রতীক্ষা আর পলাশ একসময় শিমুলকে মেরে ফেলতে চেয়েছিল। সেটা কখনোই ভুলতে পারবে না ধারাবাহিকের নায়িকা।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, পরাগ এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে। কিন্তু সে সবাইকে এটাই দেখাচ্ছে যে তার কিছু মনে নেই আর সে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। পরাগের এই মিথ্যে নাটক করার পিছনে অনেক বড় একটা কারণ রয়েছে। সে যবে থেকে জানতে পেরেছে প্রতীক্ষা ফিরে আসছে তবে থেকেই বুঝে গিয়েছে আবার হয়তো শিমুলকে মেরে ফেলার চেষ্টা করবে সে। কারণ তার মনে এখন অনেক রাগ অনেক প্রতিহিংসা জমে রয়েছে।
শিমুলের জন্য তাকে জেলে যেতে হয়েছে। শিমুল বেকসুর খালাস পাওয়ার পর প্রতীক্ষাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সে দোষী প্রমাণিত হয়। এখনো তার বিরুদ্ধে কেস চলছে। জামিনে তাকে ছাড়িয়ে এনেছে পলাশ। তাই প্রতীক্ষার রাগ থাকাটা স্বাভাবিক। তারপর এখন প্রতীক্ষার চাকরিটাও আর নেই। সে এখন নিঃস্ব। আর একটা অপরাধ করলেও তার বিশেষ কিছু যাবে আসবে না। আর এই নিয়েই বেশ ভয় পেয়ে রয়েছে পরাগ।
বাড়িতে আসা মাত্রই প্রতীক্ষা তার আসল রূপ দেখতে শুরু করে দিয়েছে। সে পলাশের মাথাটা এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে যে পলাশ এখন নিজের মাকেও আর সম্মান করে না বৌদি তো কোন ছাড়। সে এখন এই বাড়ির ভাগ নিয়ে ব্যস্ত। তাদের উদ্দেশ্য পূরণের পথে এখন সব থেকে বড় বাধা হচ্ছে শিমুল। পরাগ সবটাই বুঝতে পারছিল। তাই আরো বেশি করে সে চেষ্টা করছে শিমুলকে আগলে রাখার।
আরো পড়ুন: পাগল সে’জে প্রতীক্ষার সব চা’লা’কি ধ’রে ফে’ল’লো পরাগ! বিয়ের আগেই হবু বরের আসল রূ’প জেনে গেল তুতুল!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায়, প্রতীক্ষা শিমুলের চরিত্র তুলে তাকে অপমান করতে থাকে। সে বলে, শিমুল নাকি বাড়িতে বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও একাধিক ছেলের সাথে ঘুরে বেরিয়েছে। এসব শুনে শিমুল ব্যাঙ্গার্থক ভঙ্গিতে বলে, “তাও তো আমায় সবাই পছন্দ করে প্রতীক্ষা।কিন্তু তোমায়? তোমায় তো কেউ পছন্দ করে না।” এটা শুনে ভীষণ রেগে যায় প্রতীক্ষা।





