জি বাংলা (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিক গুলিকে সম্প্রচার করে তার মধ্যে একটি ভীষণ ভাবে নারী কেন্দ্রিক এবং ঘরোয়া মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য অন্যতম হলো কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেলেও খুব তাড়াতাড়ি নিজেদের আকর্ষণীয় প্লট নিয়ে আবার পাঁচে প্রবেশ করবে এই মেগা।
এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী, ডিভোর্স হয়ে গিয়েছে, পরাগ আর শিমুলের। বহুদিন ধরেই এই নিয়ে বেশ অশান্তি চলছিল সবার মধ্যে। কেউ কল্পনা করতে পারিনি শিমুল এত তাড়াতাড়ি ভালো মেয়ের মতো ডিভোর্সটা দিয়ে দেবে। এখন আবার নতুন করে পরাগের বিয়ে দেওয়া যাবে এটা ভেবেই আনন্দে ভেসে যাচ্ছে সবার মন।
অন্যদিকে প্রিয়াঙ্কাও বেশ তাড়া দিচ্ছিল পরাগকে। সে যে খুব তাড়াতাড়ি একটা ছেলের ঘাড়ে চাপতে চায় সেটা বহুদিন আগেই বুঝতে পেরেছিলেন দর্শক মহল। এইবার তেমনটাই হতে চলেছে। যদিও এতে পরাগ আগেও খুশি বা সুখী হবে কিনা সে নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।
ডিভোর্সটা হতেই সবাই মিলে সেলিব্রেট করে তারা। আর এরপর কিভাবে তারা একসাথে থাকবে বিয়ে করবে সেই সব নিয়ে প্ল্যানও করে ফেলে। সেই প্লান অনুযায়ী পরাগের বাড়িতে কথা বলতে আসে প্রিয়ার মা। শেষ পর্যন্ত কি মধুবালা রাজি হবে পরাগের সাথে প্রিয়ার বিয়ে দিতে?
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, প্রিয়াঙ্কার মা মধুবালার সঙ্গে কথা বললে মধুবালা সবার প্রথমেই তাকে জানিয়ে দেয় তার বড় বৌমা তাদের সাথেই থাকবে। তখন প্রিয়ার মা বলে যদি ওর যাওয়ার কোন জায়গা না থাকে তাহলে তো… কথা ফুরতে না দিয়েই সেখানে চলে আসে শিমুল। প্রিয়ার মা কি মেনে নেবে শিমুলের এই বাড়িতে থাকা?





