চলতি ধারাবাহিক ছেড়েও জি বাংলার আসন্ন ধারাবাহিক থেকে বাদ পড়লেন প্রধান অভিনেত্রী! হঠাৎ কেন এমন হল!

এই মুহূর্তে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতে যে সমস্ত চ্যানেল গুলো ধারাবাহিক প্রদর্শনে শীর্ষস্থানে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জি বাংলা (Zee Bangla)। বহু বছর ধরে এই চ্যানেল দর্শকদের নিখাদ বিনোদন দিয়ে আসছে। সম্প্রতি এই চ্যানেলে অনেকগুলি ধারাবাহিকের আসার খবর জানানো হয়েছে দর্শকদের। তার মধ্যে একটি ধারাবাহিকের সম্প্রচারের আগেই বদল ঘটছে নায়িকার!

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতে একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই অলিখিত প্রতিযোগিতায় যে ধারাবাহিক টিকে থাকতে পারবে সেটি সম্প্রচার হওয়ার সুযোগ পাবে টেলিভিশনের পর্দায়। আর যে ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে পড়বে সেই ধারাবাহিকটিকে অবিলম্বে চ্যানেল কর্তৃপক্ষ চ্যানেল থেকে বিতাড়িত করবে। এমনই বেশ কিছু ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে জি বাংলার পর্দা থেকে এবং তার বদলে আসছে নতুন নতুন সব ধারাবাহিক।

সম্প্রতি দর্শকদের জানানো হয়েছিল বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে জি বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম কে প্রথম কাছে এসেছি। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো শুট করা হয়ে গিয়েছে। জানানো হয়েছিল এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে। কিন্তু বাংলা টকিজ এর এই নতুন মেগাতেই শ্রীতমা মিত্রের (Shritama Mitra) একটি প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল।

Shritama Mitra, শ্রীতমা মিত্র

এই একই প্রোডাকশন হাউসেরই অন্য একটি ধারাবাহিক মন দিতে চাইতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যেত শ্রীতমাকে। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রী এই ধারাবাহিকটি ছেড়ে দেন। আর তার কারণ হিসেবে জানা যায় তিনি নাকি এই প্রোডাকশন হাউসের পরবর্তী ধারাবাহিকের প্রধান চরিত্রে থাকবেন।

আরও পড়ুনঃ আগাম পর্ব ফাঁস! ধুন্ধুমার সমাপ্তি অনুরাগের ছোঁয়ায়, শেষপর্বে কার সঙ্গে মিল হবে দীপার?

এই মুহূর্তে প্রধান নায়িকা হিসেবে মোহনা মাইতিকে দেখে তাই বহু দর্শকদের মনে একটাই প্রশ্ন জেগেছে। তবে কি শ্রীতমা মিত্রকে (Shritama Mitra) দেখা যাবে না ধারাবাহিকের নায়িকা হিসেবে? তিনি এই প্রোডাকশন হাউসের অন্য কোন ধারাবাহিক চলেছেন? নাকি পরবর্তীতে বদলবে মোহনা মাইতির? না এমন কিছুই হচ্ছে না। ধারাবাহিকের প্রধান চরিত্রে মোহনা মাইতিই থাকবেন।