বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। যেটি প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় দর্শকের মনোরঞ্জন করে আসছে। শুরু প্রথম থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মিঠাই সিদ্ধার্থের জুটি দর্শকরা এত পছন্দ করে যে তাদেরকে টিভির পর্দায় দেখার জন্য একেবারে অধীর আগ্রহে বসে থাকে তারা। জি বাংলায় একটা সময় মিঠাই ধারাবহিকটি সন্ধ্যে আটটার স্লটের প্রায় ৫৬ বার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে। তাই বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কিছু কম নয়।
বর্তমানে টিভির পর্দায় সবচেয়ে পুরনো ধারাবাহিক হল এটি। আর সম্প্রতি এই ধারাবাহিকের শেষের গুঞ্জন ও বেশ মাথা ছাড়া দিয়েছে। গল্প যদি কে এগোচ্ছে আস্তে আস্তে বোঝাই যাচ্ছে যে মিঠাই ধারাবাহিক আর বেশি দিন হবে না। আর ভক্তদেরও এই অনুরোধ ধারাবাহিক কর্তৃপক্ষের কাছে যে সুন্দর একটা গল্প থাকতে থাকতেই যেন শেষ করে দেওয়া হয় মিঠাইকে। কোন গল্প ছাড়া আজগুবি গল্প দিয়ে অনেক ধারাবাহিক টেনে নিয়ে যাওয়া হয় তেমনটা যেন না করা হয় মিঠাইয়ের ক্ষেত্রে এমনটাই অনুরোধ সকলের।
কারণ বর্তমানে বাংলা টেলিভিশনে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি চেয়ে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তা সচরাচর দেখা যায় না। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। দুজনেই টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত ছিলেন কিন্তু মিঠাই ধারাবাহিককে অভিনয়ের পর তাদের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে তা বলাই বাহুল্য। এখন সিড মিঠাইয়ের জুটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় ভক্তদের নানারকম বক্তব্য চোখে পড়ে।
তবে যে জনপ্রিয় তা একটা সময় মিঠাই ধারাবাহিক পেয়েছে এখন আর সেই জনপ্রিয়তা নেই। সন্ধ্যে আটটার স্লট থেকে সরিয়ে মিঠাইকে সন্ধ্যে ছটার স্লটে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও এসে মিঠাইয়ের রাজ অব্যাহত। টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল না করতে পারলেও তাকে এখনো স্লট হারা করতে পারেনি কোন ধারাবাহিক। বর্তমানে মিঠাইয়ের বিপরীতে স্টার জলসায় হচ্ছে নতুন ধারাবাহিক রামপ্রসাদ। যেখানে আবার একবার টিভির পর্দায় দেখা যাচ্ছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে।
তাই এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই যে দর্শকদের মন জয় করছে তা বলা চলে সোশ্যাল মিডিয়া দেখলেই। কিন্তু মিঠাইও হাল ছাড়ার পাত্র নয়। রামপ্রসাদ যাতে কোনোভাবেই স্লট লিড না করতে পারে তার জন্যই এবার শুরু হচ্ছে “সিধাই প্রজেক্ট” মিঠাইতে। এতদিন ভক্তরা অধীর আগ্রহে যেটার জন্য বসেছিল এবার সেটাই হতে চলেছে। অর্থাৎ মিঠাই যে পুরনো স্মৃতি ভুলে গেছে সেটাই মনে পরানোর জন্য সিদ্ধার্থ সহ পুরো হল্লা পার্টি শুরু করেছে মিশন। আগামী পর্বে দেখা যেতে চলেছে রুদ্র ফোনে সিদ্ধার্থকে বলছে যে সুন্দরী নায়িকার আশেপাশে থাকবি তোর এত নালিশ কিসের? আর সেটা শুনলো মিঠাই। এবার দেখা পালা নিজের হচ্ছে বাবুকে সুন্দরী নায়িকার কাছ থেকে মিঠাই সরায় কী করে!





