জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে বরাবরই দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। পছন্দের ধারাবাহিক কটা পুরস্কার পেল, পছন্দের জুটি একসঙ্গে এল কি না, কেমন পোশাক পরে এল সেসব নিয়ে চর্চা শুরু হয়ে যায় অ্যাওয়ার্ডের দিন এগিয়ে আসার পর থেকেই।
বৃহস্পতিবার রাতে বসেছিল জি বাংলা সোনার সংসার অ্য়াওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেন্ট। সাজুগুজু করে হাজির হয়েছিলেন জি পরিবারের সমস্ত সদস্যরা। জিতে নেন পুরস্কারও। এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও, বিজয়ীদের তালিকার একটা ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের কেউ কেউ মনে করছেন সিদ্ধার্থ-মিঠাই অর্থাৎ আদৃত-সৌমিতৃষার জনপ্রিয়তাকে টেক্কা দিতে কখনই পারবেন না জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ওরফে অঙ্কিতা-সৌমদ্বীপ। আর তাতেই জি-র উপর ক্ষোভে ফেটে পড়েছেন মিঠাই ভক্তরা। অভিযোগ উঠছে পক্ষপাতিত্বের। যদিও এদিকে আবার জগদ্ধাত্রীর দর্শকদের দাবি সিড-মিঠাই ২ বছরে নিজেদের হাতে গুণে ‘আই লাভ ইউ’ বলেছে, আর অন্য দিকে স্বয়ম্ভু বউকে সারাক্ষণ ভালোবাসা জাহির করতে থাকেন। তাই সেরা জুটি তো এদেরই পাওয়া উচিত।
প্রসঙ্গত, গত বছর আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল মিঠাই-এর সেটে সম্পর্ক ভালো না আদৃত আর সৌমিতৃষার। শোনা গিয়েছিল, সৌমি নাকি পছন্দ করেন আদৃতকে। এদিকে আদৃত আবার মন দিয়েছেন কৌশাম্বিকে। ফলত ত্রিকোণ প্রেমের চর্চায় মিঠাই ভক্তরাই দু ভাগে ভাগ হয়ে যায়। অনেকেরই ধারণা, এই খবরই ছাপ ফেলে গিয়েছিল সিরিয়ালের টিআরপিতে।
বর্তমানে জি বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন মিঠাই খ্যাত সৌমিতৃষা কুণ্ডু তাকে নিয়ে মাতামাতি কম নেই। তাই সোনার সংসারের তার কস্টিউম নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার দুই অভিনেত্রীকে একই রকম পোশাক পড়তে দেখা গেল। সৌমীর মতোই আরো একজন জনপ্রিয় টেলি অভিনেত্রীকে এদিন নেটের শাড়িতে অসাধারণ সুন্দর লাগছিল। এখানে অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর কথাই বলা হচ্ছে। যাকে একটা সময় বহু জনপ্রিয় ধারাবাহিককে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু বর্তমানে তিনি সেভাবে ছোট পর্দায় আসেন না। কিন্তু এদিন তিনি জি বাংলার সোনার সংসারে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে বসেছিল জি বাংলা সোনার সংসার অ্য়াওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেনট। গত দু-দিন ধরে তারকাদের পারফরম্য়ান্সের শ্যুটিং মিটেছে। আজ ছিল পুরস্কার হাতে তুলে দেওয়ার দেওয়ার দিন। এদিনের অনুষ্ঠানের মধ্যমণি ছিল মিঠাই পরিবার। জি বাংলার সবচেয়ে পুরোনো এই মেগার হাতে কটা পুরস্কার উঠেছে তার পাশাপাশি সাদা ট্রান্সপারেন্ট শাড়িতে এদিন গর্জাস লুকে ধরা দিলেন সৌমিতৃষা অন্যদিকে প্রমিতার তাক লাগানো রূপে মুগ্ধ গোটা নেট দুনিয়া। দুই নায়িকাকেই সারিতে একই ভঙ্গিমায় পোজ দিতে দেখা গেল জি বাংলার সোনার সংসারে।





