স্টার জলসার পর্দায় খুব শিগগিরই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’। বেশ কিছুদিন ধরেই এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা যাবে Ranojoy Bishnu-কে এবং নায়িকার চরিত্রে থাকছেন Avika Malakar। প্রোমো সামনে আসতেই দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
প্রোমোতে দেখা যায়, গল্পের নায়ক নিজের বিয়ের অনুষ্ঠানে পৌঁছাচ্ছেন। বাড়িতে সাজ সাজ রব, সকলেই আনন্দে ব্যস্ত। অন্যদিকে বউ সেজে অপেক্ষা করছে আর এক তরুণী। চারপাশে খুশির পরিবেশ, সবাই মনে করছে বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।
কিন্তু এই সময়ই নায়কের মনে ফিরে আসে ছোটবেলার এক স্মৃতি। খুব ছোটবেলায় সে এক মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিল এবং তাকে কথা দিয়েছিল বড় হয়ে তাকেই বিয়ে করবে। প্রথমে মনে হয়, যে মেয়েটির সঙ্গে তার বিয়ে হতে চলেছে সেই হয়তো সেই ছোটবেলার ভালোবাসা।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সবার সামনে নায়ক জানিয়ে দেয়, এই মেয়েটি তার সেই ছোটবেলার প্রতিশ্রুতির মানুষ নয়। বিয়ে করতে অস্বীকার করায় তার বাবা তাকে ত্যাজ্য পুত্র করার হুমকি দেন। তবুও সেই চাপ উপেক্ষা করে নায়ক গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে।
আরও পড়ুনঃ ৪৫ দিন পর জেল থেকে মুক্ত ‘ননসেন’ শমীক অধিকারী! বেরিয়েই বললেন ‘আমায় ফাঁসানো হয়েছিল’! জয়ের হাসি নিয়ে আর কি বললেন তিনি?
অন্যদিকে দেখা যায় নায়িকা মন্দিরে প্রার্থনা করছে। হঠাৎ কয়েকজন বাচ্চা তাকে ঘিরে ধরে এবং শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই বাচ্চাদের সঙ্গে নাচতে নাচতে নিজের ছোটবেলার গল্প বলতে থাকে সে। ঠিক সেই সময় নায়কের গাড়ি সেখানে এসে থামে। সেই গল্প শুনেই নায়ক বুঝতে পারে, এই মেয়েটিই তার সেই হারিয়ে যাওয়া ছোটবেলার ভালোবাসা। প্রথম প্রোমো প্রকাশের পর থেকেই ‘প্রতিজ্ঞা’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।





