চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে ধারাবাহিকের চরিত্রগুলো। সে মধুবনীর চরিত্রে মোহনা মাইতি (Mohona Maiti) হোক কিংবা ঋকের চরিত্রে অভিনেতা সায়ন বসু (Sayan Bose)।
তবে ধারাবাহিকের যে চরিত্রটি সবচেয়ে বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে সে হচ্ছে ধারাবাহিকে খুদে অভিনেত্রী মিহি। ধারাবাহিকটিতে মিহির চরিত্রে অভিনয় করছেন খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার। দুর্গাপুরের ইউকেজির ছাত্রী রাধিকা বর্তমানে ভীষণ জনপ্রিয় সামাজিক মাধ্যমে। খুদের ভ্লগ হোক বা রীল, সামাজিক মাধ্যমে এই খুদের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন নেট দুনিয়ার সদস্যরা।
দাদাগিরির হাত ধরেই পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন এই ছোট্ট নায়িকা। এরপরই রাধিকা সুযোগ পায় কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে অভিনয় করার। মাত্র ৩ বছর ১০ মাস বয়সেই পর্দার সামনে অভিনয় করে দর্শকদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে রাধিকা। সকলের তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে এই খুদে অভিনেত্রীর সম্পর্ক জানান তার মা।
ব্যক্তিগত জীবনেও ভীষণ দুষ্টু রাধিকা কর্মকার
রাধিকার মা জানিয়েছেন পড়াশোনায় ভীষণ ভালো রাধিকা। কখনও তাকে বলতে হয়না পড়তে বসার জন্য। এমনকি শুটিংয়ের ফাঁকেও পড়াশোনা করে সে। তবে ধারাবাহিকে মিহির মতোই দুষ্টু রাধিকা। অভিনেত্রীর বয়সী আর পাঁচজন বাচ্চার মতোই সেও করে দুষ্টুমি। এমনকি সাংবাদিকদের মাইক্রোফোনের ওপরের আস্তরণটিকেও খুলে ফেলছিলেন এই খুদে অভিনেত্রী। বারবার মাইক্রোফোনও নিজের হাতে তুলে নিচ্ছেন রাধিকা।
অবসর সময়ে কি করেন রাধিকা কর্মকার?
অভিনেত্রীর এই দুষ্টু মিষ্টি ব্যবহার দেখে রীতিমতো হেসে ফেলেন সকলে। তবে অভিনেত্রীর মা জানিয়েছেন পড়াশোনায় ভালো হলেও খাওয়া নিয়ে সমস্যা রয়েছে রাধিকার। কিছুই বিশেষ খেতে ভালোবাসেন না তিনি। যদিও এছাড়াও খুব একটা সমস্যা করেননা তিনি। শুটিং না থাকলে খেলাধুলা, ঘুরতে যাওয়া আর ঘুমোতেই বেশি পছন্দ করেন রাধিকা। রাধিকার মায়ের ইচ্ছে বড় হয়ে একজন জনপ্রিয় অভিনেত্রী হন রাধিকা। যদিও সেই বিষয়ে মেয়ের ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি। আপনাদের এই খুদে অভিনেত্রীর অভিনয় কেমন লাগে?





