জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে সময় যত এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। দর্শকদের মনেও সাড়া ফেলেছে ধারাবাহিকের প্রতিটি চরিত্র। রাই থেকে নীলু, শৌর্য্য থেকে অনির্বাণ, ধারাবাহিকের প্রতিটি চরিত্র নিয়েই চুল চেরা বিশ্লেষণ করেন দর্শকরা। তুলে ধরেন তাদের দোষ-গুণ।
তবে ইতিমধ্যেই পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে রাই অনির্বাণের জুটি। শৌর্য্যর রাইয়ের জুটির পর রাই আর অনির্বাণকে একসঙ্গে দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। কখনও সুদীপ্ত, কখনও শৌর্য্যর কারণে বারবার বাধা সৃষ্টি হয়েছে রাই অনির্বাণের সম্পর্কে। তবে কোন বাধায়, বিপত্তি ভাঙতে পারেনি রাই অনির্বাণের সম্পর্ক। সমস্ত মান অভিমানের পালা মিটিয়ে অবশেষে কাছাকাছি এসেছে রাই অনির্বাণ।
বর্তমানে কি চলছে মিঠিঝোরা ধারাবাহিকে?
সম্প্রতি রাই অনির্বাণের বিয়ে নিয়েই জমজমাট ছিল ধারাবাহিকের প্রতিটি পর্ব। নীলুর ঘুমের ওষুধ খাওয়া, সোহিনীর হাজার কর্মকান্ডের পরও ভাঙেনি রাই অনির্বাণের বিয়ে। রাইকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে নিয়ে গেছে অনির্বাণ। তবে পর্দার এই মিষ্টি মধুর সম্পর্ক ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তাদের মধ্যে অধিকাংশের ইচ্ছা বাস্তবে জীবনেও প্রেম করুন রাই অনির্বাণ। ইতিমধ্যেই রাই অনির্বাণের সম্পর্ক নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।
বাস্তবেও প্রেম করছে মিঠিঝোরার রাই-অনির্বাণ?
অনির্বাণের সঙ্গে প্রেম করছেন রাই? সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন তাদের সম্পর্কের বিষয়ে। শুধু তাই নয়, ভালোবেসে রাইয়ের জন্য গান বেঁধেছেন অনির্বাণ। রাই ও অনির্বাণের মাখোমাখো প্রেমে দেখে মন ভরে গেছে মিঠিঝোরার অনুরাগীদের। সংবাদ মাধ্যমের সঙ্গে আড্ডায় অভিনেত্রী জানিয়েছেন এই বিয়েটা হওয়ায় মন থেকে ভীষণ খুশি হয়েছিলেন তিনি। যদিও তারপর শাশুড়ির ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছেন রাই। কিন্তু অনির্বাণ যখন তাকে বলে সে সবসময় সমস্ত পরিস্থিতিতে রাইয়ের পাশে থাকবে সেই কথা শুনেই পরিস্থিতির কালো মেঘের মাঝেও সুখের আলো দেখতে পায় রাই।
আরও পড়ুন: আত্মগ্লানিতে বদলে গেল নায়িকার চরম শত্রু! দীপাকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিলো সে!
রাইয়ের সঙ্গে প্রেম করছে অনির্বাণ!
অভিনেত্রী জানান “বিয়ের পরই প্রেম করছে অনির্বাণ আর রাই। অনেক জুটির মধ্যেই দেখা যায় যে বিয়ে হয়ে গেলে সম্পর্ক থেকে প্রেমটা চলে যায় কিন্তু সেটা রাই অনির্বাণের মধ্যে হয়নি। উল্টে যেহেতু রাই আর অনির্বাণ প্রেম করার বেশি সময় পায়নি তাই তাদের মধ্যেকার লজ্জা, মিষ্টি ভাব এখনও রয়ে গেছে। আর আমি জানি বক্স দেখে অনির্বাণের ভীষণ অবাক হয়েছে কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে যা কিছু হয়ে যাক অনির্বাণ রাইয়ের হাত ছাড়বে না। তারা দুজনে মিলে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করবে।” রাইয়ের কথার সঙ্গে সহমত পোষণ করে রাইয়ের উদ্দেশ্যে পৃথিবী বদলে গেছে গানটি গায় অনির্বাণ। অনির্বাণের গান শুনে তার সঙ্গে গলা মেলায় রাইও।





