স্টার জলসার উপর বেজায় ক্ষি’প্ত চ্যানেলের নিজস্ব অভিনয় শিল্পীরাই! নতুন সিরিয়াল থেকে বাদ গেল অনেকে!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) উভয় চ্যানেল টেলিভিশনের রাজত্ব করছে। একাধিক নতুন ধারাবাহিকের আসা-যাওয়ার মাঝে দুই চ্যানেলের জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে। অভিনয় শিল্পীরা প্রায়শই অভিযোগ তুলছেন যে, বর্তমানে ধারাবাহিকগুলি ভীষণভাবে ব্যবসায়িক হয়ে উঠেছে। টিআরপিতে নিচের দিকে থাকা মেগার আয়ু ফুরোচ্ছে দ্রুত। ঠিক যেভাবে হঠাৎ করেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদ’ (Ramprasad) শেষের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

অনেকদিন ধরেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারছিল না জলসা পর্দার এই ধারাবাহিক। গল্পে নতুন প্লট আনলেও কোনভাবেই উন্নতি করা যাচ্ছিল না টিআরপির। ফলে বাধ্য হয়ে ধারাবাহিকের ঝাঁপ ফেলার সিদ্ধান্ত নিয়েছে জলসা কর্তৃপক্ষ। যদিও রামপ্রসাদের অভিনয় শিল্পীদের বক্তব্য, তাদের আগের থেকে জানানো হয়নি যে শেষ হতে চলেছে ধারাবাহিকটি।

টেলিপর্দায় এখন কয়েক মাসের মধ্যে ধারাবাহিক শেষ হওয়ার লাইন লেগেছে। সদ্য জি বাংলায় শেষ হয়েছে ধারাবাহিক মিলি। ঠিক একই কারণে টিআরপি কম থাকায় ‘মিলি’কে অতি দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। একই পথে হেঁটে স্টার জলসাও ‘রামপ্রসাদ’ শেষ করতে চলেছে বলে খবর। তার বদলে জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক।

সূত্রের খবর, একশো বছরের লিপ দিয়ে রামকৃষ্ণ শুরু হবে জলসা পর্দায়। আর এই ধারাবাহিকে নেওয়া হয়নি রামপ্রসাদে অভিনয় করা কোন শিল্পীকেই। যার কারণে মনে মনে বেজায় অসন্তুষ্ট তারা। এই প্রসঙ্গে কলাকুশলীরা বলছেন, জলসা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মোটেই সঠিক নয়। বরং তাদের অসম্মান করা হয়েছে।

আরো পড়ুন: পলাশের কথায় আবারো শিমুলের দিকেই আঙুল তুলল মধুবালা! পরাগের হারিয়ে যাওয়ার কারণ জেনে অবাক শিমুল!

বিষয়টি নিয়ে প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে যে ক্ষোভ বাড়ছে তা ধারণা করাই যায়। অন্যদিকে স্টার জলসার এই সিদ্ধান্তে জি বাংলার অভিনেতা অভিনেত্রীরাও ক্ষুব্ধ হয়েছেন। এখনো পর্যন্ত জলসা কর্তৃপক্ষ সরাসরি রামপ্রসাদ শেষ নিয়ে কোন কথা বলেননি। নতুন ধারাবাহিকের খবর অফিসিয়ালি জানানো হয়নি, তবে আশা করা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই বিস্তারিত জানাবে
স্টার জলসা।