নতুন মেগার ডাকে রামপ্রসাদ ছাড়লেন প্রধান নায়ক! মন খারাপের সুর দর্শক মহলে

টেলিভিশনের (Bengali Television) পর্দায় এর আগেও বহু আধ্যাত্মিক ধারাবাহিক (Bengali Serial) সম্প্রচারিত হয়েছে। তার মধ্যে বেশ কিছু ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে। তবে বহু দিন পর দর্শকদের মনে বিশেষ ভাবে দাগ কাটতে সক্ষম হয়েছে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের জনপ্রিয় আধ্যাত্বিক ধারাবাহিকটি রামপ্রসাদ।

একদম সেই শুরুর দিন থেকেই দর্শকদের কাছাকাছি পৌঁছে গিয়েছে এই রামপ্রসাদ (Ramprasad)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর বাংলার এই টেলিভিশনের জগতে অভিনেতা হিসেবে ফিরেছেন সব্যসাচী চৌধুরীকে। তাকে পেয়ে খুব আনন্দিত হয়েছিলেন দর্শক মহল। সব্যসাচীর ভক্তরা ভাবতে পারেননি আবারো কোনো দিন নতুন কাজে প্রধান চরিত্রে দেখা মিলবে অভিনেতার।

Ramprasad

এই ধারাবাহিকের প্রতিপক্ষ বরাবর খুবই শক্তিশালী। তাই কোনো সময়ই চ্যানেলকে টিআরপিতে (TRP) সেভাবে সন্তুষ্ট করতে পারেনি এই ধারাবাহিক। তাই বারবার শেষ হয়ে যাওয়ার গঞ্জনও শোনা গিয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে টিআরপি কম থাকার দরুন রামপ্রসাদ ছেড়ে চলে যাচ্ছেন নায়ক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

কিছু দিন আগে মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ দীর্ঘ দিন ধারাবাহিকের পর্দায় অনুপস্থিত ছিলেন প্রধান নায়িকা সর্বানি অর্থাৎ অভিনেত্রী সুস্মিলী আচার্য। যার ফলে টিআরপি আরো কিছুটা পতনের দিকে এগিয়েছে। এবার আর রামপ্রসাদের কাজ করতে চাইছে না এই ধারাবাহিকের মাথা। তিনি ছেড়ে দিচ্ছেন এই ধারাবাহিক। যার ফলে অত্যন্ত চিন্তায় পড়েছে গোটা টিম।

ramprasad

আরও পড়ুনঃ প্রথম দিনেই কটু মন্তব্যের শিকার হলো শিমুল! বিপাশার চরম ক্ষতি করলো চন্দন!

এই মুহূর্তে স্টার জলসার একমাত্র আধ্যাত্মিক ধারাবাহিক হলো রামপ্রসাদ। এই ধারাবাহিকের পরিচালকের ভূমিকায় রয়েছে অমিত সেনগুপ্ত। এর আগে, মীরা, দেবী চৌধুরানী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু এইবার সুরিন্দর ফিল্মস প্রযোজিত স্টার জলসার এক নতুন ধারাবাহিকের ডাকে রামপ্রসাদ ছেড়ে দিলেন অমিত সেনগুপ্ত। এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন, পরিচালক ছাড়া কিভাবে চলবে রামপ্রসাদ? তবে কি এবার শেষ হয়ে যেতে চলেছে এই মেগা?