অবশেষে গত সপ্তাহে দর্শকদের ধারণায় ঠিক প্রমাণিত হলো। গত সপ্তাহে মিঠাই (Mithai) এবং রামপ্রসাদ (Ramprasad) দুই ধারাবাহিকের টিআরপি ছিল সমান সমান। দর্শকরা ধারণা করেছিলেন এই সপ্তাহে হয়তো মিঠাই কে হারিয়ে এগিয়ে যাবে রামপ্রসাদ আর স্লট হারা হবে মিঠাই। দর্শকদের সেই আশঙ্কায় সঠিক প্রমাণ করে এই সপ্তাহে টিআরপিতে এগিয়ে গেল রামপ্রসাদ ধারাবাহিকটি।
মিঠাই ধারাবাহিকের গল্প দিন দিন অযৌক্তিক এবং ঠুনকো হয়ে পড়ছে। বেশ কিছু দর্শকদের মতে এই গল্পের কোন মাথামুণ্ডু নেই। কেবলমাত্র চালাতে হয় তাই চলছে। নেটিজেনরা বলেছেন এইভাবে ধিকিয়ে ধিকিয়ে না চালিয়ে বন্ধ করে দেওয়াই ভালো মিঠাই ধারাবাহিক। এইভাবে ধারাবাহিকের ঐতিহ্য নষ্ট হচ্ছে।

একসময় সবার মনে রাজ করতো মিঠাই। এখনো যে তা করে না তেমনটা নয় তবে এই মুহূর্তে অন্যান্য ধারাবাহিকের জনপ্রিয়তা মিঠাইকে ধীরে ধীরে ছাপিয়ে যাচ্ছে। তবে আর চিন্তা নেই খুব তাড়াতাড়ি জি বাংলায় মিঠাইয়ের স্লটে পা রাখতে চলেছে ফুলকি ধারাবাহিক। মিঠাই শেষ হয়ে যাওয়ায় মানুষের মনে যে কষ্টের অনুভূতি হচ্ছে তার সাথে সাথে এটা ভেবে তাদের ভালো লাগছে যে যেরকম ঐতিহ্যের সঙ্গে ধারাবাহিকটি শুরু হয়েছিল সেই রকমই হাসি মজার মধ্যে দিয়েই শেষ হচ্ছে।
এই সপ্তাহে রামপ্রসাদ পেল ৩.৬ এবং মিঠাই ৩.১। অর্থাৎ ০.৫ পয়েন্টে মিঠাই ধারাবাহিককে বিট করে এগিয়ে গেল রামপ্রসাদ। সম্প্রতি রামপ্রসাদ ধারাবাহিকের পর্ব গুলি সত্যিই নজর কাড়ছে ভক্তদের। তার পাশাপাশি মিঠাই ধারাবাহিকের পর্ব গুলি বেশ খানিকটা একঘেয়েমিতে ভরে উঠেছে। শেষ হবে হবে করেও কোনভাবেই শেষ হচ্ছে না।
বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে প্রথম স্থান অধিকার করছে হয় জগদ্ধাত্রী নয়তো অনুরাগের ছোঁয়া। কিন্তু এই সপ্তাহে হলো এক চমৎকার, একই সাথে জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়া ৭.৮ পেয়ে প্রথম স্থান অধিকার করল। অর্থাৎ কেউ কারোর থেকে কম যায় না। ৭.৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গৌরী এলো। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু যার টিআরপিতে মান ৭.০। চতুর্থ স্থানে রয়েছে রাঙা বউ ৬.১ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। সবশেষে বাংলা মিডিয়াম ও এক্কা দোক্কর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি টক্কর, ৫.৯ পেয়ে দুজনেই পঞ্চম স্থান অধিকার করেছে।





