কয়েক বছর পর ফিরবে রঙ্গন! গল্পে নতুন মোড় আনলো তুঁতে! ধারাবাহিকের নতুন প্লট জানলে চমকে যাবেন ভক্তরা

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে তুঁতে (Tunte)। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে সৈয়দ আরেফিনকে।

আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছিলো এই মেগা। তবে ধীরে ধীরে গল্পে এসেছে আমূল পরিবর্তন। সম্প্রতি ধারাবাহিকে মারা গিয়েছে রঙ্গন। যার ফলে ভেঙে গিয়েছে দর্শকদের মন।

ধারাবাহিকটি টিআরপিতে তেমন সাফল্য না পেলেও তুঁতে এবং রঙ্গনের জুটিটাকে খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছে দর্শক মহল। তাই আরেফিনের জায়গায় নতুন নায়ক হিসেবে গৌরব মন্ডলকে মেনে নিতে পারছেন না ভক্তরা।

তবে এইবার দর্শকদের জন্য আসতে চলেছে এক বিরাট বড় চমক। জানা যাচ্ছে একেবারে নতুন রূপে নতুন ভাবে তুঁতের জীবনে ফিরতে চলেছে রঙ্গন। ধারাবাহিকের সাথে এখনো চুক্তি শেষ হয়নি আরেফিনের। আর নতুন নায়কের আগমনেও রয়েছে বড় টুইস্ট।

অভিনেতা গৌরব অর্থাৎ যিনি পুলিশের চরিত্রে প্রবেশ করছেন, তিনি আদতে রঙ্গনেরই একজন কাছের বন্ধু। যে রঙ্গনের হয়ে কাজ করবে। আসল দোষীদের উচিত শিক্ষা দিতে এটা তাদের এক নতুন প্ল্যান। তবে এই বিষয় তুঁতে কিছুই জানবে না। এমনটাই জানা যাচ্ছে।