একদিন আগেই একে অপরের বাহুডোরে ছবি, হঠাৎই আনফলো করলেন পর্দার রানী দুর্জয়! কী এমন হলো তাদের মধ্যে?

বর্তমানে টলিপাড়ায় অন স্ক্রিন নায়ক নায়িকার অফ স্ক্রীন প্রেমের কথা প্রায়শই শুনে থাকেন ভক্তরা। কিছুদিন আগে টলিপাড়ায় স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত তোমাদের রানী (Tomader Rani) ধারাবাহিকের নায়ক নায়িকার অফ প্রেম নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। যদিও পরবর্তীতে জানা যায় তারা কেবল ভালো বন্ধু।

তোমাদের রানী ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন অর্কপ্রভ রায় এবং নায়িকা হিসেবে রয়েছেন অভিকা মালাকার (Avika Malakar)। ধারাবাহিকে নায়ক নায়িকার কেমিস্ট্রি খুব পছন্দ করেন দর্শক মহল। তবে এইবার তাদের অফ স্ক্রিন বন্ধুত্বে ধরল ফাটল।

আরো পড়ুন: ‘বঁধুয়া’ ধারাবাহিকের সাথে পর্দার মিঠাইয়ের সম্পর্ক! কী নায়িকার আসল পরিচয় জানলে ভক্তরা চমকে যাবেন!

যদিও এই ঘটনাও দর্শকদের কাছে নতুন নয়। এর আগেও সূর্য দীপা, মিঠাই সিদ্ধার্থ প্রভৃতি এমন অনেক জুটির অফলাইন বিবাদ এক সময় লাইম লাইটে ছিল। যদিও পরবর্তীতে সেই ঝামেলা মিটে গিয়ে আবারো আগের মতন স্বাভাবিক সম্পর্কে ফিরে আসেন তারা। এইবার রানী দুরজয়ের সম্পর্কেও তেমনি এক বিবাদের সৃষ্টি হল।

দর্শকরা খেয়াল করেছেন তোমাদের রানী ধারাবাহিকের নায়ক এবং নায়িকা একে অপরকে অনফলো করেছে। আর সেটা দেখা মাত্রই ফের তৈরি হয়েছে নতুন গসিপ। উঠছে নানান প্রশ্ন। হঠাৎ কী এমন হলো যার জেরে দূরত্ব তৈরি হলো তাদের মধ্যে?

দুদিন আগেই একসাথে সুন্দর ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল এই যুগলকে। এত মিষ্টি একটি বন্ধুত্ব থেকে বিচ্ছেদ! হঠাৎ একদিনের মধ্যেই এত পরিবর্তন কেনো? দর্শকরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের দুজনের পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করছেন।