দর্শকদের অনুরোধে ফিরে এলো রানী! বড় খবর তোমাদের রানীতে!

স্টার জলসার (Star Jalsha) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মনে রাজত্ব করেছে তার মধ্যে অন্যতম তোমাদের রানী (Tomader Rani)। শুরুর থেকেই ধারাবাহিকে একের পর এক চমকের কারণে চড়চড় করে বেড়েছে টেন্ট সিনেমায় এক নতুন ধারাবাহিকের টিআরপি। আট থেকে আশি, সকল বয়সের দর্শকদের মনেই প্রভাব ফেলতে সক্ষম হয়েছে রানী। অনুরাগের ছোঁয়ার পর স্টার জলসায় দর্শকদের মাঝে তোমাদের রানীর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে।

শুরুর থেকেই একজন মায়ের লড়াই করে সংসার, সন্তান সামনে নিজের স্বপ্পপূরণ করার গল্পটি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। দেবুর বিয়েতে গিয়ে দুর্জয় রানীর পরিচয়, তারপর বিয়ে, দুণীর জন্ম, পর্দায় সবটাই ভীষণ উপভোগ করেছেন স্টার জলসার দর্শকরা। ফলে বেড়েছে ধারাবাহিকের টিআরপিও। শুরু থেকে এখনও পর্যন্ত তোমাদের রানীকে স্লট ছাড়া করতে পারেনি জি বাংলার কোন ধারাবাহিক। দিনে দিনে বিরাট বিরাট চমকের কারণে অপ্রতিরুদ্ধে হয়ে উঠছে রানী।

মারা গেল রানী, কী হবে এবার দুর্জয়ের?

তবে সম্প্রতি রানীর মৃত্যুর ট্র্যাক নিয়ে একেবারে জমজমাট তোমাদের রানীর গল্প। বর্তমানে ধারাবাহিকে দেখা গেছে সফল হয়েছে অনিশার পরিকল্পনা। বোমা ফেটে মারা গেছে সে। তবে এই অ্যাক্সিডেন্টের আড়ালে রানীকে খুন করছে অনিশা। যদিও চিন্তা কাটেনি তাতেও কারণ বিস্ফোরণ হলেও এখনও পাওয়া যায়নি রানীর ডেড বডি আর সেই নিয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জন্মেছে অনিশার? তাহলে কি হল রানীর সঙ্গে? কোথায় গেল বডি ভেবেই চিন্তিত হয়ে পড়েছে সে। এদিকে রানীকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন দুর্জয়ও।

রানীর লিখে যাওয়া শেষ চিঠিতে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারেনি সে। কান্নায় ভেঙে পড়ে দুর্জয়। সে যদি আর একটু যত্নশীল হতে তাদের সম্পর্কটা নিয়ে, যদি আর একটু বিশ্বাস করত রানীকে, ভরসা করে কাছে টেনে নিত তাহলে কি এসব হত? এই ভেবেই অঝোরে জল পড়তে থাকে দুর্জয়ের চোখ দিয়ে। আর তারই সঙ্গে বারবার মায়ের কাছে যাব বলতে থাকে দুণী। আর তাকে দেখেই বাধ মানছে না কারুর চোখের জল। প্রিয় বান্ধবীকে হারিয়ে দেবুর সমস্ত রাগ, ঘৃনা বেরিয়ে আসে দুর্জয় আর পিঙ্কি বৌদির ওপর। এমনকি পিঙ্কি বৌদিকে পুলিশে দেওয়ারও হুমকি দেয় ঋতম। তবে এরূপ পরিস্থিতিতেই অনিশার কাছে খবর আসে হাসপাতালে নেয় পিকলু। হাসপাতাল ছেড়ে কোথাও গেল পিকলু এই ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়ে অনিশার।

আরও পড়ুন: একদিকে স্বামী অন্যদিকে সন্তান, কাকে ছেড়ে কাকে বাঁচাবে দীপা?

ফিরে এল রানী, তোমাদের রানী আজকের পর্ব

ইতিমধ্যেই ধরাবাহিকে দেখা গেছে অনিশার ওপর সন্দেহ করতে শুরু করে দুর্জয়ের বাবা। এদিকে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পিকলু বলে ‘তাদের প্ল্যান সফল হয়েছে এখন সকলের কাছে তুমি মৃত।’ আর তখনই চলে আসে রানী। সে জানায়, সে বুঝতে পেরেছিল এইসবটা অনিশার চাল। ঠাকুরের সিংহাসনের নিচে বোম আছে বুঝতে পেরে সে পিকলুকে ফোন করে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলে রানী। এদিকে মাটিতে কিছুটা রক্ত ছড়িয়ে সেও বেরিয়ে যায় ওখান থেকে। তারপরই গল্প ফিরে আসে বাস্তবে। পিকলু রানীকে জানায় অনিশা পিকলুর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে রানী আর দুর্জয়ের সর্ম্পক নষ্ট করেছে। তখনই রানীও জানায় এবার আর অনিশা বাঁচবে না সে তার শাস্তি হবেই। এরপরই দেখা যায় পিকলুকে সম্পূর্ণ প্ল্যানটা জানিয়ে দেয় রানী। পরিকল্পনা অনুযায়ী অনিশাকে ফোন করে পিকলু। তার কাছে চায় ২ কোটি টাকা। তবে টাকা চাওয়ার ছুতোয় অনিশাকে দিয়ে সবটা শিকার করিয়ে নেয় সে। অনিশাও রাজি হয়ে যায় টাকা দিতে। তবে কি এবার খেল খতম হবে অনিশা? জানতে হলে মিস করবেন না তোমাদের রানী।