নিজের বিয়ে ভাঙার প্ল্যান এবার নিজেই করছে রানী, কিন্তু দুর্জয়ের সাথে কীভাবে জীবন জুড়বে তার?

এই মুহূর্তে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে বসেছে ধারাবাহিকের (Bengali Serial) মেলা। স্টার জলসা (Star Jalsha) থেকে শুরু করে জি বাংলা (Zee Bangla) সব জায়গাতেই আসছে একাধিক নতুন ধারাবাহিক। আর এই নিত্য নতুন ধারাবাহিকের গল্পে মেতে উঠছে ধারাবাহিক প্রেমী বাঙালিরা।

প্রোমো দেখার পর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন তোমাদের রানী ধারাবাহিক টির জন্য। অবশেষে দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৮ই সেপ্টেম্বর থেকে স্টার জলসা পর্দায় (Star Jalsha) শুরু হল দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। ধারাবাহিকের প্রথম পর্ব বেশ ভালো লেগেছিল দর্শকদের। এইবার ধীরে ধীরে এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প।

বিয়ে করতে চায় না সে জানিয়ে দিল বাবাকে

এদিনের পর্বে দেখা যায় রাণীর বাবা রানীকে বলে যখন পাত্রপক্ষ তাকে দেখতে আসবে তখন যেন সে তার মায়ের একটা শাড়ি পড়ে আর খুব ভালো করে সাজে। মায়ের শাড়ি পরলে রানীকে খুব সুন্দর লাগে। তখন রানী তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আরো পড়াশোনা করতে চায় ডাক্তার হতে চায়। এত তাড়াতাড়ি সে বিয়ে করতে চায় না। কিন্তু তার বাবা তার কোন সিদ্ধান্তেই গুরুত্ব দেয় না উপরন্তু বলেন তার কথার কোন নড়চড় হবে না।

নিজের বিয়ে ভাঙার প্ল্যান করলো রানী

অন্যদিকে দেখা যায় সৌনক ছোট্ট পান্তুয়াকে তার মেজ কাকির বিষয়ে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করে এবং কিছু নোংরা মন্তব্য করে। যার দরুন সে নিজের বাবার কাছে এবং ভাইদের কাছে অপমানিত হয়। এই বিষয়গুলি মিটলে রিতম দুর্জয়কে বলে সে তার দেবুর জন্য এবং তার বান্ধবীদের জন্য কিছু গিফট কিনবে। দুর্জয়ের সাহায্য চাই তার।

দুর্জয়কে রিতম জিজ্ঞাসা করে রানীকে তার কেমন লাগে? এই শুনে সেখান থেকে চলে যায় দুর্জয় কিন্তু মনে মনে সেই প্রতিবাদী নির্ভীক মেয়েটার কথাই ভাবতে থাকে সে। অন্যদিকে দেখা যায় রানীও তার বান্ধবীকে বলে এই বিয়েটা সে কিছুতেই করবে না সে কোন না কোন ভাবে নিজের স্বপ্ন পূরণ করবেই করবে। কিভাবে বিয়ে ভাঙবে রানী আর কিভাবেই বা দুর্যয়ের সঙ্গে জুড়বে তার জীবন? এখন সেটাই দেখার বিষয়।