তোমাদের রানী ধারাবাহিকে মহাপর্ব! দীর্ঘ অপেক্ষার অবসান! তবে জন্ম দেওয়ার আগে একি বিপদের মুখে রানী? প্রকাশ্যে নয়া প্রোমো

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)। আর পাঁচটা ধারাবাহিকের মতো নিপাট পারিবারিক ড্রামা ঘরানার গল্প হলেও শুরুর সপ্তাহ থেকে টিআরপি (trp) তালিকায় জায়গা করে ফেলেছে এই ধারাবাহিক। কারণ ধারাবাহিকের শুরুতে ছিল টুইস্ট।

ধারাবাহিকের বিষয়বস্তু নিউ এজ রোম্যান্স। মদ্যপ অবস্থায় দুর্জয় তার জুনিয়র রানীর সঙ্গে বিয়ের আগেই শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়ে পড়ে। আর তাতে গর্ভবতী হয়ে পড়ে রানী। রানীর বাড়ির লোক তখন দুর্জয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। প্রথমে বিয়েতে মত না থাকলেও, পরে রানীকে ভালোবেসে ফেলে দুর্জয়।

এই মুহূর্তে সুখে ঘরকন্না করছে দুজন। তবে দুর্জয় রানীর সুখী দাম্পত্যের একমাত্র শত্রু অনিশা। দুর্জয়ের প্রাক্তন গার্লফ্রেন্ড। এখন সে ফের দুর্জয়ের জীবনে ফিরে আসতে চায়। তাই দুর্জয় রানীকে আলাদা করার যারপরনাই চেষ্টা করে চলেছে সে। তবে অনিশাকে কোনোও ক্রমে সামলে নিলেও, ফের নতুন বিপদ এসে উপস্থিত দুর্জয়, রানীর জীবনে।

সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, রানী আর দুর্জয়কে মারতে ছুটে আসছে একদল গুন্ডা। ছুটে পালাচ্ছে রানী আর দুর্জয়। পালাতে পালাতে তারা একটা পুরোনো মন্দিরের কাছে এসে পড়ে। আর তখনই জল ভেঙে যায় রানীর। দুর্জয় বলে, কোনো হাসপাতালে নয়! এই মন্দিরে জন্ম হবে তাদের সন্তানের।

আরো পড়ুন: মধুরিমা চন্দনকে পাশাপাশি দেখে চমকে গেল বিপাশা! ঠকানোর বদলা নিতে ভয়ানক কান্ড ঘটালো সে!

রানী যেন শুধু দুর্জয়ের উপর ভরসা রাখে। রানী দুর্জয়কে বলে স্বামী নিজের থেকেও বেশি ভরসা করে দুর্জয়কে। আর তারপরই দেখা যায় খড়ের গাদার মধ্যে রানীকে শুইয়ে ডেলিভারি করছে দুর্জয়। রানীর আর্তনাদে শোরগোর পড়ে যায় পোরো মন্দিরে। এক ঘণ্টার মহাপর্বে দেখা মিলবে রানীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার গল্প।