বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে বেশ জনপ্রিয় ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)। নিত্যদিন ধারাবাহিকে আসছে টুইস্ট।
প্রিয় দর্শকেরা অনেকেই ভালোবেসে অভিনেত্রীর নাম দিয়েছেন ‘লেডি সিংহাম’। তাঁর প্রতিবাদী চরিত্র মন ছুঁয়েছে দর্শকদের। দর্শকদের মনোরঞ্জন দিতে ধারাবাহিকে আসছে একের পর এক টুইস্ট। আর পুরোনো সমস্ত ধারাবাহিকের মধ্যে বেশ জনপ্রিয় ‘খেলনা বাড়ি’। এই সিরিয়ালের মিতুল চরিত্রটি বেশ পছন্দ করেন সিরিয়াল প্রেমীরা। আর সে কারণেই সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়েন বাড়ির মা-কাকিমার। বর্তমানে খেলনা বাড়ি ধারাবাহিকে নেওয়া হয়েছে দীর্ঘ কয়েক বছরের লিপ।
আর এর মাঝেই বদলে গেছে অনেক কিছু। বড় হয়ে গেছে গুগলি। বদলে গেছে প্রত্যেকের চেহারা। যেখানে সবার চোখে মুখে কথাবার্তায় বয়সের ছাপ স্পষ্ট। বয়সের ছাপ চোখে পড়ছে মিতুল ইন্দ্রর। অন্যদিকে কলি ও তার স্বামীর বয়সও বেশি সুন্দর ভাবে বোঝানো হয়েছে ধারাবাহিকে।
আমরা হয়তো অনেকেই জানি না যে এই গুগলির আসল পরিচয় কি। এই সুন্দরী তরুণী আগে কোথাও ধারাবাহিক করেছেন কিনা বা এই তরুণীর বয়স কত কোন কিছুই আমাদের অবগত নয়। চলুন আজ জেনে নেওয়া যাক এই সুন্দরী তন্নী কে? ধারাবাহিকে যাকে গুগলির চরিত্রে দেখা যাচ্ছে তিনি হলেন ইন্দ্রানী ভট্টাচার্য।
খেলনা বাড়ি ইন্দ্রানীর ডেবিউ ধারাবাহিক নয়। এর আগে তাকে লালকুঠি এবং এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে একদম শেষের দিকে একটি ছোট চরিত্রতে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং এও পারদর্শী। কিছু কিছু দ্রব্যের বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছে। মুম্বাইতে কাজ করার অভিজ্ঞতা আছে তার। লেকটাউন গার্লস হাই স্কুল থেকে তিনি তার পড়াশোনা শেষ করেন। বর্তমানে তার বয়স ২৫ বছর। তবে ধারাবাহিকে তাকে দেখে তার বয়স অনুমান করার উপায় নেই। আর মজার বিষয় হলো ধারাবাহিকের অন স্ক্রিন মা মিতুলের এর থেকে বড় গুগলি। মডেলিং এবং অ্যাক্টিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়শই তাকে মজার মজার রিল ভিডিও শেয়ার করতে দেখা যায়। বর্তমানে দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠছে গুগলি।
View this post on Instagram





