বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ রিমঝিম মিত্র। দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাংলা ধারাবাহিক ও টেলিফিল্মে নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমানে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভিডিও বৌমা’-তে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন রিমঝিম। খল চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একদম উলটো—প্রাণবন্ত, হাসিখুশি এবং সদা প্রফুল্ল। কিন্তু এবার এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে দর্শকমহলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা আর জল্পনা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক রিলে দেখা যাচ্ছে, অভিনেত্রী রিমঝিম মিত্র বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন সহ অভিনেতা আরিয়ান ভৌমিকের দিকে! হঠাৎ করে এই ভিডিও দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই ভাবছেন, তবে কি কোনও বড় ঘটনার ইঙ্গিত মিলছে? রিমঝিম কি সত্যিই এমন কিছু করছেন?
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি গাড়ি দুর্ঘটনার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। সেই কারণে এই ভিডিও ঘিরে আরও বাড়ছে আলোচনা। তবে দর্শকদের চিন্তার কিছু নেই—এই পুরো বিষয়টাই একেবারে মজার ছলে করা হয়েছে।
আসলে একটি রিল ভিডিও বানাতে গিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘লাল পাড়ি’-র সঙ্গে একটি স্কিট তৈরি করেছিলেন রিমঝিম ও আরিয়ান। সেখানেই বন্দুক হাতে এই রোমাঞ্চকর মুহূর্তটি তুলে ধরা হয়েছে। অভিনয় আর বিনোদনের মিশেলে তৈরি করা এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ ‘সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখন দোষটা শুধুই তাঁর নয়’ — সোজাসাপটা সৃজলা গুহ
এক কথায়, বাস্তব নয়—এটা নিছকই অভিনয়। তবে তাতে রিমঝিম মিত্র যে ফের একবার চমকে দিতে পেরেছেন দর্শকদের, তা আর বলার অপেক্ষা রাখে না!





