এই কিছু দিন হলো জি বাংলার (Zee Bangla) পর্দায় নিজেদের অন্তিম পর্ব সম্প্রচার করেছে এই চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘কার কাছে কি মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকে প্রধান নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। নায়কের চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়কে। ধারাবাহিকটি শেষ হতে না হতেই একই চ্যানেলের নতুন ধারাবাহিকে বেশ প্রধান ভূমিকায় যুক্ত হয়েছেন রীতা দত্ত চক্রবর্তী।
বাংলা টেলিভিশন জগতের একজন নামকরা অভিনেত্রী হলেন এই রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। টেলিভিশনের পর্দায় নানারকম চরিত্রে অভিনয়ের মাধ্যমে বারবার নিজের দক্ষতা তার ভক্তদের সামনে প্রমাণ করে গিয়েছেন এই অভিনেত্রী। ইতিবাচক থেকে নেতিবাচক সমস্ত রকম চরিত্রে তার নিপুন অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের।
এই অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা নিজেদের বহুমুখী প্রতিভার মধ্যে দিয়ে দর্শকদের নজরে নিজেদেরকে সবার শীর্ষে পৌঁছে দিয়েছেন। এমনই একজন অভিনেত্রী বলেন রীতা দত্ত চক্রবর্তী। বর্তমানে জি বাংলার সদ্য প্রকাশিত ধারাবাহিক পুবের ময়নাতে (Puber Moyna) নায়কের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
রীতার অভিনয়ে মুগ্ধ দর্শক মহল
এই ধারাবাহিকে তার চরিত্রটি তার অভিনীত পূর্ববর্তী ধারাবাহিকের তুলনায় অনেকটাই ভিন্ন। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রথমে একজন জাঁদরেল শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা দিয়েছিল তাকে। এরপর ধীরে ধীরে একজন ভালো শাশুড়ি মাতে রূপান্তরিত হয়েছিলেন তিনি। তখনও তার চরিত্রের সেই পরিবর্তন চোখে পড়েছিল দর্শক মহলের। আবার ঘটলো সেই একই ঘটনা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন ‘গাঁটছড়া’ অভিনেতা গৌরব চ্যাটার্জী! ‘তেঁতুলপাতা’-র হাত ধরে ফিরছেন নায়ক! বিপরীতে জি বাংলার জনপ্রিয় নায়িকা!
একজন দক্ষ অভিনেতা বা অভিনেত্রীর থেকে বড় গুণ হলো মুহূর্তের মধ্যে একটি চরিত্র থেকে বেরিয়ে অপর একটি চরিত্রে নিপুণভাবে প্রবেশ করার দক্ষতা। এই দক্ষতায় ভীষণভাবে পারদর্শিতার প্রমাণ দিয়েছেন অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। মধুবালা চরিত্রটি থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে মমতাময়ী মায়ের চরিত্রে মনোনিবেশ করেছেন তিনি। এত তাড়াতাড়ি চরিত্রের বদল, বাচনভঙ্গির বদল করেছে দর্শক মহলকে।





