বর্তমানে জি বাংলায় (Zee Bangla) এক মাস হল শুরু হয়েছে ফুলকি (Phulki)। শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক। চলতি সপ্তাহ টিআরপি তালিকার তৃতীয় স্থানে নিজেকে ধরে রেখেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটি চরিত্র সহ নায়ক নায়িকা সবাই দর্শকদের বেশ পছন্দের।
এই ধারাবাহিকটি মূলত একটি মেয়ের জীবনের স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে ফুলকির স্বপ্ন একদিন সে অনেক বড় বক্সার হবে। অন্যদিকে গল্পের নায়ক রোহিত কোনো না কোনোভাবে বক্সিংয়ের সঙ্গে ভীষণ ভাবে জড়িত। সে বিষয়টি যদিও এখনো খোলসা হয়নি। নায়কের অতীত এবং নায়িকার ভবিষ্যৎ কিভাবে জুড়ে যায় সেটাই দেখানো হবে এই ধারাবাহিকে।
কিন্তু শুরুতেই এমন কিছু ঘটে যার ফলে তড়িঘড়ি রোহিত আর ফুলকির বিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে যায়। এরপর অনেক ঝড় ঝাপটা সামলে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে বিয়ে হয়ে যায় রোহিত ফুলকির। রুদ্রর সমস্ত কুবুদ্ধিকে মাত দিয়ে ফুলকিকে বিয়ে করে রোহিত। আর এইবার তাদের ভাত কাপড়ের অনুষ্ঠানের পালা।
আরো পড়ুনঃ কমলিনীর চক্রান্তে দূরত্ব সৃষ্টি হলো রাধিকা অনির্বাণ এর মাঝে, বিয়ে হতে না হতেই লেখিকা নব দম্পতির মাঝে নিয়ে চলে এলেন তৃতীয় ব্যক্তি!
এদিনের পর্বে দেখা যায় রোহিত নিচ্ছে ফুলকির ভাত কাপড়ের দায়িত্ব। থালা আর কাপড়টা ফুলকির হাতে ধরিয়ে দিলে তার মা তাকে বলে যেটা তাকে বলতে বলা হয়েছিল সেটা যেন রোহিত বলে। এমন সময় ফুলকি বলে ওঠে যে সে কিন্তু বসে বসে খাবে না সেও কাজ করবে। রোহিত কাকন একদম কড়া গার্জেন এর মতন বকা দিয়ে ফুলকিকে বলে বেশি পাকামি করলে তাকে কান ধরে বের করে দেবে।
এর পরেই সেই ভাত কাপড়ের থালার উপর একগাদা ইনহেলার রেখে দেয় সে। আর তারপর ফুলকিকে বলে, “আজ থেকে আমি তোমার ভাত কাপড় আর নিঃশ্বাসের দায়িত্ব নিলাম।” এই দৃশ্যটি দেখে একদিকে যেমন বেশ মজা পেয়েছেন দর্শকমহল অন্যদিকে ভেবে দেখলে এই এত বড় দায়িত্বটা নেয়া কিন্তু মুখের কথা নয়। রোহিত শুধুমাত্র ফুলকির খাবার আর পোশাক নয় তাকে সুস্থ রাখার দায়িত্বটাও গোটা পরিবারের সামনে এভাবেই নিজের কাঁধে তুলে নিল।





