টলিউডের (Tollywood) অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী রুকমা রায় (Rookma Roy)। ইতোমধ্যে তিনি টলিপাড়ার অত্যন্ত ব্যস্ত একজন অভিনেত্রী। টেলিভিশনের একের পর এক ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন রুকমা। ওয়েব পর্দাতেও অভিষেক হয়েছে আগেই। বেশ জনপ্রিয় ওয়েবমাধ্যম হইচই, ও জিফাইভ-এর একাধিক সিরিজে গুরুত্বপূর্ণ রোলে দেখা গিয়েছে রুকমাকে। তবে এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় ফিরছেন অভিনেত্রী। যা শোনার পরই দর্শক মহলে শুরু হলো উন্মাদনা।
স্টার জলসার ‘কিরণমালা’ রুকমা রায় বহুদিন ধরে টেলিভিশনের রাজত্ব করছেন। রূপকথার পাতা থেকে বাস্তব ধারাবাহিক সবেতেই সিদ্ধহস্ত তিনি। ‘কিরণমালার’ অভিনয়ের পর রুকমা রায়ের আকাশছোঁয়া জনপ্রিয়তা বাড়ে। রাতারাতি জনপ্রিয় অভিনেত্রী এরপর ‘প্রতিদান’, ‘কুন্দ ফুলের মালা’ ধারাবাহিককে অভিনয় করেছিলেন।
স্টার জলসার অপর জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটিতে’ রুকমার অভিনয় নজর কাড়ে। স্টার জলসা ছেড়ে জি বাংলায় পা রাখেন রুকমা। ‘লালকুঠি’ ধারাবাহিকে নায়িকা হয়ে ফেরেন তিনি। খুব বেশিদিন না চললেও ধারাবাহিকে নায়িকার অভিনয় প্রশংসা পায় দর্শক মহলে। হইচই-এর ‘নষ্টনীড়’ সিরিজে নায়িকার বান্ধবীর চরিত্রে রুকমা বেশ মানানসই হয়ে ওঠেন।
এছাড়া, ‘রক্তকরবী’ সিরিজে রাইমা সেন, বিক্রম চ্যাটার্জীর সঙ্গে অভিনয় করতে দেখা যায় রুকমা রায় কে। এই সিরিজও রুকমার চরিত্রটি বেশ স্পষ্ট ছিল। তবে সিরিজ ছেড়ে এরপর ধারাবাহিকে ফের নাম লেখান অভিনেত্রী। সান বাংলা নায়িকা হয়ে ফেরেন রুকমা। ‘রূপসাগরে মনের মানুষ’ মেগায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরো পড়ুন: দ্বিতীয় বিয়ের আসল কারণ বলে দিলো চন্দন, বিপাশাকে খাওয়ার খোঁটা দিতেই চন্দনকে যোগ্য জবাব দিলো সে!
তবে এবার শোনা গেল বিরাট খবর। বাংলা পর্দা ছেড়ে এবার হিন্দি ধারাবাহিকে নামতে চলেছেন রুকমা রায়। বড় চ্যানেলের এক ধারাবাহিকে এবার নায়িকা চরিত্রে দেখা যাবে তাঁকে। মুম্বাইতে অভিষেক হতে বেশি দেরি রইলো না রুকমা রায়ের। আর কিছুদিনের মধ্যেই অনুরাগীদের সুখবর দিতে চলেছেন অভিনেত্রী। ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেলেই তার চরিত্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে।





